৬ মাসের মধ্যে মেঘালয়ের দুর্নীতিগ্রস্ত পুতুল সরকারকে উৎখাতের ডাক অভিষেকের

খবর লাইভ: কংগ্রেসের ১২ জন বিধায়ক তৃণমূলে যোগ দেওয়ার পর মেঘালয়ে(Meghalaya) এখন প্রধান বিরোধী দল তৃণমূল(TMC)। লক্ষ্য এবার বিজেপির হাতের পুতুল হয়ে বসে থাকা কনরাড সাংমার সরকারকে উৎখাত করা। বুধবার শিলংয়ের স্টেট সেন্ট্রাল লাইব্রেরিতে আয়োজিত তৃণমূলের কর্মীসভা থেকে বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Banerjee)। কর্মীদের টার্গেট দিলেন আগামী ৬ মাস। এ জন্য কর্মীরা যখন যেখানে তাঁকে ডাকবেন, উপস্থিত হওয়ার প্রতিশ্রুতি দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ।

আরও পড়ুনঃ 

বুধবার শিলংয়ে পা রেখে তৃণমূলের দলীয় অফিস উদ্বোধন করেন অভিষেক। এরপর কর্মীসম্মেলনে তিনি বলেন, “সবাইকে ধন্যবাদ এখানে তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করার জন্য। এখনও নির্বাচনের ৬ মাস বাকি রয়েছে। গণতন্ত্রে মানুষ শেষ কথা বলবে।” এরপরই বর্তমান সরকারকে তোপ দেগে অভিষেক বলেন, “মেঘালয় দিল্লি বা গুজরাটের কাছে মাথা নত করবে না। উত্তর পূর্ব ভারত ভগবানের, শান্তির, সম্প্রীতির। মেঘালয় তার আত্মসম্মান বিসর্জন করবে না কখনই। ২০১৮ সালে মানুষের ভোটে এখানে যারা ক্ষমতায় এসেছে তারা মানুষের জন্য কাজ করছে না। বিজেপির হাতের পুতুলে পরিণত হয়েছে।” পাশাপাশি তৃণমূল প্রসঙ্গে বলেন, “তৃণমূল ক্ষমতায় আসার পর মেঘালয়কে বাংলা শাসন করবে না। তৃণমূল একটি ভিত্তি। মেঘালয়কে শাসন করবে এখানকার ভূমিপুত্র। এখানের অধিবাসী খাসি, গারো, জয়ন্তিয়ারাই থাকবেন। কারণ, মুকুল সাংমা সহ বিধায়করা এখানেরই স্থানীয় বাসিন্দা।”

একইসঙ্গে অভিষেক বলেন, “এটা একমাত্র রাজ্য যেখানে কংগ্রেস-বিজেপিকে, বিজেপি-কংগ্রেসকে সমর্থন করে। কংগ্রেস-বিজেপির আঁতাত সামনে এনেছে মেঘালয়। এরজন্য মেঘালয়বাসীকে ধন্যবাদ। আমি মুকুল সাংমাকে ধন্যবাদ দেব যে তিনি কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসেছেন। তৃণমূল কংগ্রেসকে বেছে নিয়েছেন। আমার অনুরোধ, বিজেপিকে ওদের পথ দেখিয়ে দিন। সূর্য পূর্ব দিকে ওঠে, গণতন্ত্র প্রতিষ্ঠা হবে সেই পূর্ব দিক থেকেই।” এরপরই সুর চড়িয়ে অভিষেক বলেন, “গত সাড়ে চার বছরে মেঘালয়বাসীর সঙ্গে যে প্রতারণা হয়েছে তার বিরুদ্ধে লড়বে তৃণমূল। আগামী ৬ মাসের মধ্যে দুর্নীতিগ্রস্থ মেঘালয় সরকারকে উৎখাত করতে হবে। আমি সদস্য সংগ্রহ অভিযান শুরু করলাম। সব জায়গায় সব বাড়িতে আমরা যাব। মিসড কল দিন ৯৬৮৭৭ ৯৬৮৭৭ নম্বরে। কাঁধে কাঁধে মিলিয়ে লড়াই করব। এই দূর্নীতি যুক্ত সরকারকে সরাতেই হবে। এই ৬ মাসে আপনারা আমাকে যখন যেখানে ডাকবেন সেখানে যাব।”

এরপর সরাসরি মুখ্যমন্ত্রী কনরাড সাংমাকে তোপ দেগে অভিষেক বলেন, “মিথ্যা কথা বলে সরকারে এসেছেন কনরাড। এই মুখ্যমন্ত্রী রাজ্যে বন্যা দুর্গতদের পাশে না থেকে দিল্লিতে ডিনার পার্টিতে যোগ দেন। আমি মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করছি, সীমান্ত সমস্যা মেটাতে কী ব্যবস্থা নিচ্ছেন?”

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago