খবর লাইভ : রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্রের ভাগ্নির রহস্যমৃত্যু। কোয়ার্টার থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। খবর পেয়েই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে অনুমান, মানসিক অবসাদের কারণেই এই পরিণতি। যদিও এ বিষয়ে এখনও নিশ্চিত নন তদন্তকারীরা।
জানা গিয়েছে, মৃত তরুণীর নাম স্বাগতা ভট্টাচার্য। আদতে তমলুকের বাসিন্দা তিনি। পেশায় চিকিৎসক। দীর্ঘদিন এসএসকেএম হাসপাতালে কর্মরত ছিলেন তিনি। বছর পাঁচেক আগে বিয়েও হয়েছিল তাঁর। তবে সেই সম্পর্ক খুব একটা মধুর ছিল না বলেই খবর। দম্পতির মধ্যে বনিবনা ছিল না। যার জেরে মাস ছয়েক আগে বিচ্ছেদ হয় তাঁদের।
‘আমি কোনও সঙ্গত কারণ খুঁজে পাচ্ছি না। কোনও কারণে হয়তো মানসিক অবসাদ হয়েছিল। আমি আইআইটি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব’, চিকিৎসক ভাগ্নীর মৃত্যুর পর বললেন মন্ত্রী সৌমেন মহাপাত্র।
পরিবার সূত্রে খবর, এদিন সকালে নিজেই মা-কে বাজারে পাঠিয়েছিলেন স্বাগতা। কোয়ার্টারে আর কেউ ছিল না। বাজার থেকে মেয়েকে ফোন করেছিলেন স্বাগতার মা, কিন্তু ফোনে পাননি। যখন বাড়ি ফেরেন, তখন দেখেন দরজা ভিতর থেকে বন্ধ। ডাকাডাকিও করে স্বাগতার কোনও সাড়া পাওয়া যায়নি। এরপর জানলা দিয়ে স্বাগতার ঝুলন্ত দেহ দেখতে পান তাঁর মা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…