খবর লাইভ : গ্রামীণ রাস্তা ভালো না হলে কেউ ভোট দেবে না। পঞ্চায়েত ভোটকে নজরে রেখে স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার, দুই বর্ধমানের প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি বলেন, গ্রামীণ রাস্তা, ১০০ দিনের কাজ, ‘বাংলার বাড়ি’, কোনও প্রকল্পেরই টাকা দিচ্ছে না কেন্দ্র। জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতিকে নিজেদের দায়িত্বে রাস্তার কাজ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। দরকারে বিধায়ক-সহ জন প্রতিনিধিরা রাস্তা তৈরিতে নিজেরাই মাথায় ইট বইবেন- বার্তা তৃণমূল সুপ্রিমোর। এদিনের বৈঠকে ছিলেন ডিএম (DM), এসপি (SP), বিডিও (BDO), সাংসদ, বিধায়করা। সারা রাজ্যের সব জেলার ডিএম এসপি-সহ আধিকারিকরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন নব নির্বাচিত আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ শত্রুঘন সিনহা।
মুখ্যমন্ত্রী বলেন, ৬ মাস ধরে ১০০ দিনের কাজের টাকা পাচ্ছেন না শ্রমিকরা। যেখানে ১৫ দিনের মধ্যেই টাকা দেওয়ার কথা। জেলাশাসকদের নির্দেশ দেন, PWD, জলধরো জলভরো-সহ যে সকল প্রকল্পের কাজে বাইরের লোক ব্যবহার করা হয়, সেখানে আপাতত জব কার্ড যাঁদের রয়েছে, তাঁদের নেওয়া হোক।
মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্র রাস্তা তৈরি টাকা দেওয়া বন্ধ করেছে।জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতি যে অর্থ পায়, সেই অর্থ গ্রামীণ রাস্তা তৈরিতে কাজে লাগাতে হবে।
দুই বর্ধমানেই বালি খাদান রয়েছে। এক্ষেত্রে ই-টেন্ডার বাধ্যতামূলক করতে বলেন মুখ্যমন্ত্রী। এই বৈঠক থেকে ১৯০ কোটি টাকা খরচ করে নির্মিত বিদ্যাধরী সেতু উদ্বোধন করেন মমতা।
‘বাংলার বাড়ি’ প্রকল্পের নাম নিয়ে জটিলতা। কেন্দ্র প্রকল্পের বরাদ্দ টাকা দিচ্ছে না বাংলাকে।এই বিষয়ে কেন্দ্রকে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, “রাজস্থানের প্রকল্প যদি ‘রাজস্থান বাড়ি‘ হয়, তাহলে এখানকার প্রকল্প ‘বাংলার বাড়ি’ কেন হবে না। এই প্রকল্পের কাজে ৪০ শতাংশ অর্থ রাজ্য ব্যয় করে।”
মুখ্যমন্ত্রী জানান, বাংলার বাড়ি প্রকল্পে প্রতিবছর কত বাড়ি দেওয়া হবে, সেই সংক্রান্ত একটি তালিকা তৈরি করে কেন্দ্র। কিন্তু এ বছরে তা করা হয়নি। যে গুলি তালিকাতে ছিল সেগুলিও পিছিয়ে দেওয়া হয়েছে। মমতা বলেন, ”আমি দিল্লিতে যাব, কোন অপরাধে অপরাধী করা হল, তা জানতে চাই।”
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…