খবর লাইভ : কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে আজ ফের জিজ্ঞাসাবাদ করবে ইডি। সোমবার ইডি তাঁকে চতুর্থ দিনের জন্য জিজ্ঞাসাবাদ করেছে। ন্যাশনাল হেরাল্ড মামলায় আর্থিক লেনদেনে অনিয়মের তদন্তে চারদিনে টানা ৪০ ঘণ্টা ইডির জেরার মুখে রাহুল। সোমবারও ১০ ঘণ্টার বেশি সময় রাহুলকে জেরা করেছেন ইডি আধিকারিকেরা। রাত ১২.৪০ নাগাদ দিল্লির ইডি দফতর থেকে বেরোন কংগ্রেস নেতা। মঙ্গলবার ফের বেলা ১১টায় হাজিরা দিতে ইডি দফতরে যাবেন রাহুল।
আরও পড়ুনঃ মুসে ওয়ালা খুনে অভিযুক্ত দুই শার্প শ্যুটারকে গুজরাট থেকে গ্রেফতার করল দিল্লি পুলিশ
ন্যাশনাল হেরাল্ড মামলায় গত সপ্তাহে পর পর তিনদিন ইডি অফিসে হাজিরা দিয়েছিলেন রাহুল। প্রায় ৩০ ঘণ্টা জেরা করা হয় তাঁকে। মা সোনিয়া গান্ধীর অসুস্থতার কারণ দেখিয়ে মাঝে শুক্রবার জেরা থেকে বিরতি নিয়েছিলেন। সোমবার ফের ইডির দফতরে হাজিরা দেন তিনি। এদিনও প্রায় ১০ ঘণ্টার বেশি সময় জেরা করা হয় তাঁকে। নানা প্রশ্ন শেষে তাঁর বয়ান লিপিবদ্ধ করা হয়। সূত্রের খবর, শেষ মুহূর্তে রাহুল বয়ান কিছু অদলবদলও করেন।
গতকালও রাহুলকে ইডির তলবের বিরুদ্ধে সরব হন কংগ্রেস নেতৃত্ব। কংগ্রেসের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বিজেপি ইডির মাধ্যমে অযথা গান্ধী পরিবারকে হেনস্তা করছে। এর প্রতিবাদে ওইদিন কংগ্রেস নেতা-মন্ত্রীরা দিল্লির যন্তর-মন্তরে অবস্থান বিক্ষোভ করেন। একই সঙ্গে এই মঞ্চ থেকে অগ্নিপথ প্রত্যাহারেরও দাবি জানানো হয়। মঞ্চে অন্য কংগ্রেস নেতাদের সঙ্গে উপস্থিত ছিলেন AICC-র অন্যতম সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীও।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…