অতি ভারী বৃষ্টিতে বিপর্যস্ত  শিলিগুড়ি, সতর্কবার্তা প্রশাসনের

খবর লাইভ : বজ্র্য-বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিতে বিপর্যস্ত শহর শিলিগুড়ি(Siliguri)। সোমবার বিকেল থেকেই কার্যত ‘মেঘভাঙা’ বৃষ্টি শুরু হয়েছে। এর জেরে জলমগ্ন হয়ে পড়েছে শহরের একাধিক ওয়ার্ড। ব্যাহত হয়েছে যান চলাচল। বাঘা যতীন পার্ক, হাসপাতাল মোড়, নেতাজি রোড, হিলকার্ট রোড, বিধান মার্কেট, অশোকনগর, প্রধাননগর, সুকান্তপল্লি, শক্তিগড়, মিলনপল্লি, হায়দারপাড়া, হাকিমপাড়া সহ নীচু এলাকাগুলিতে জল জমে গিয়েছে।

আরও পড়ুনঃ রাহুল গান্ধীকে আজ ফের জিজ্ঞাসাবাদ করবে ইডি

কয়েকদিনের ভারী বৃষ্টিতে জলমগ্ন উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। বিশেষ করে ডুয়ার্সের একাধিক এলাকা জলের তলায় চলে গিয়েছে। পাহাড়ে নেমেছে ধস। আটকে পড়েছেন বহু পর্যটক। সব মিলিয়ে টানা বৃষ্টির জেরে বিপর্যস্ত পাহাড় ও সমতলের জনজীবন। রাতভর বৃষ্টির জেরে মেটেলি ব্লকের আইভিল চা বাগানের আগ্নু লাইনের হাগরী খোলা নদীর ভাঙনে নদীগর্ভে চলে গেল একটি বাড়ির একাংশ। আরও তিনটি বাড়ি বিপজ্জনক অবস্থায় রয়েছে। বাঁশের সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুতের খুঁটি ও পানীয় জল সরবরাহের পাইপ। রবিবার রাতের পর সোমবারের প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মাল শহর। বিভিন্ন এলাকায় জমে গিয়েছে হাটুজল। শহরের অভ্যন্তরে থাকা পাগলাঝোরা রীতিমতো ত্রাস তৈরি করেছে। অন্যদিকে, শহরের উত্তর-পূর্ব প্রান্ত দিয়ে বয়ে চলা মাল নদী ফুলেফেঁপে উঠেছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago