অগ্নিপথ নিয়ে সেনাবাহিনীর তিন প্রধানের সঙ্গে মঙ্গলবার বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্থল, নৌ এবং বায়ু সেনার তিন প্রধানের সঙ্গে তাঁর পৃথক ভাবে বৈঠক করার কথা। সরকারি সূত্রের খবর, সামগ্রিক পরিস্থিতি নিয়ে তিন বাহিনীর প্রধান মোদিকে বিস্তারিত রিপোর্ট করবেন।
আরও পড়ুনঃ স্টুডেন্ট ক্রেডিট কার্ডে একমাসে ৫০০ কোটি ঋণের লক্ষ্যমাত্রা, রাজ্যজুড়ে বিশেষ শিবির
গত মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে অগ্নিপথ প্রকল্পের ঘোষণা করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বস্তুত ওই রাত থেকেই অগ্নিপথ প্রকল্পের প্রতিবাদে পথে নেমে পড়ে গোটা দেশের যুব সম্প্রদায়। বুধবার থেকে আন্দোলনে উত্তাল হয়ে ওঠে সারা দেশ। রাজ্যে রাজ্যে বিক্ষোভ, বাসে আগুন, ট্রেনে আগুন, অবরোধ ইত্যাদি ঘটনা ঘটে। সোমবারও তার রেশ চলে দেশের অনেক রাজ্যে। তবে এদিন পর্যন্ত প্রধানমন্ত্রী অগিপথ প্রকল্প নিয়ে সরাসরি কোনও মন্তব্য করেননি।
যদিও এদিন বিকেলে কর্ণাটকের বেঙ্গালুরুতে এক সভায় প্রধানমন্ত্রী অগ্নিপথ প্রকল্পের নাম না করেই বলেন, সরকারের কিছু কিছু সিদ্ধান্ত নিয়ে অনেক তিক্ততার সৃষ্টি হয়। পরে সেই সব সিদ্ধান্তই ভালো ফল দেয়। অগ্নিপথের নাম না করলেও মনে করা হচ্ছে, প্রধানমন্ত্রী এই প্রকল্পের কথাই মনে করিয়ে দিলেন।
সারা দেশ উত্তাল হলেও সেনা কর্তারা স্পষ্ট করে দিয়েছেন অগ্নিপথ প্রকল্প প্রত্যাহারের কোনও প্রশ্নই ওঠে না। যদিও সমস্ত বিরোধী রাজনৈতিক দল এই প্রকল্প প্রত্যাহারের জোরালো দাবি তুলেছে। কংগ্রেস সোমবারই এই প্রকল্প প্রত্যাহারের দাবিতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে স্মারকলিপিও দেন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…