খবর লাইভ : নাড্ডার রাজ্য ছেড়ে যাওয়ার ২৪ ঘণ্টা পেরনোর আগেই, ফের রাজ্য ভাগের দাবিতে সুর চড়ালেন বিজেপি-র কার্শিয়ংয়ের বিধায়ক বিষ্ণুকান্ত শর্মা। শুক্রবার বিধানসভায় বিষ্ণু বলেন, ‘পাহাড়ে পৃথক রাজ্যের দাবি থেকে আমি সরছি না। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদাঙ্ক অনুসরণ করেছি। মোদিজি বলেছেন, ভোকাল ফর লোকাল৷ আমি সেই কাজই করেছি। বঙ্গভঙ্গের দাবি কোন অসাংবিধানিক নয়। রাজ্য ভেঙে নতুন রাজ্য বা দু’টি রাজ্যের সংযুক্তি, দু’টিই সাংবিধানিক। বিধানসভায় দাঁড়িয়ে আমি যেকথা বলছি, তা দিয়ে শুধু রাজ্যকে নয়, কেন্দ্রকেও বার্তা দিয়েছি। ‘
প্রসঙ্গত রাজ্য সফরে এসে দলের বিধায়ক, সাংসদদের বিজেপি-র সর্বভারতীয় সভাপতি স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন, রাজ্য ভাগের দাবি তোলা চলবে না৷
এখানেই শেষ নয়, নাম না করে রাজ্য ভাগ নিয়ে বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকেও কার্যত একহাত নিয়েছেন বিষ্ণু। বিষ্ণু মনে করিয়ে দিয়েছেন, নাড্ডা যে হিমাচল প্রদেশের সাংসদ, সেই হিমাচল এক সময় পঞ্জাব ও কাংড়া উপত্যাকার কিছু অংশ নিয়ে তৈরি হয়েছিল। ফলে, তাঁর মতে, রাজ্য ভাগের দাবি কোন অযৌক্তিক বা অসাংবিধানিক হতে পারে না।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…