খবর লাইভ : বিজেপি নেত্রী তথা মুখপাত্র নুপূর শর্মার পয়গম্বর মহম্মদকে নিয়ে আপত্তিকর ও উস্কানিমূলক মন্তব্য নিয়ে উত্তাল গোটা দেশ। দেশজুড়ে ধিক্কার। প্রবল চাপে গেরুয়া শিবির। যার জেরে নূপুর শর্মাকে বহিষ্কার করেছে বিজেপি। নুপূর শর্মা ও বিজেপির নোংরামি ও পাপের বিরোধিতার রেশ পড়েছে কলকাতা তথা বাংলাতেও। নুপূরের গ্রেফতারির দাবিতে
কলকাতার পার্কসার্কস এলাকায় শুক্রবার বিক্ষোভ ও অবরোধ হয়। নবীন জিন্দালের বিরুদ্ধেও শুরু হয় প্রতিবাদ।
রাজ্যের শাসক দল তৃণমূলের তরফে অবশ্য প্রতিবাদী ও বিক্ষোভকারীদের উদ্দেশে সহানুভূতির সঙ্গে শান্তির বার্তা দেওয়া হয়। বিজেপির পাপের জন্য এই ঘটনা। তবে তৃণমূলের বার্তা, সকলকে একজোট হয়ে শান্তি বজায় রাখতে হবে। পাপীদের বিরুদ্ধে লড়াই হবে, তবে কেউ কোনও প্ররোচনায় যাতে পা দেন, সেদিকে সতর্ক থাকতে হবে।
তৃণমূলের তরফে আরও বার্তা, বাংলার বুকে সংখ্যালঘুদের পাশে তো আছে সংখ্যাগুরুরাই। এ রাজ্যে সংখ্যালঘুদের হৃদয় দিয়ে, বুক দিয়ে আগলে রাখেন সংখ্যাগুরুরা। দেশের মধ্যে সংখ্যালঘুদের জন্য সবচেয়ে সুরক্ষিত বাংলা। কোথাও কেউ সংখ্যালঘুদের অপমান করে থাকলে, আঘাত দিয়ে থাকলে, তাদের বিরুদ্ধে প্রথম প্রতিবাদে সরব হয় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো এনন মন্তব্যের জন্য বিজেপি নেতা-নেত্রীদের প্রকাশ্যে গ্রেফতারির দাবি তুলেছেন।
এ রাজ্যে সাম্প্রদায়িক বিজেপিকে তো তৃণমূল হারিয়েছে। তাই ভোটে জিততে না পেরে বিজেপি নোংরা রাজনীতি করছে। তৃণমূল নেতাদের পিছনে এজেন্সি লাগিয়েছে। বিজেপির বিরুদ্ধে তৃণমূলের রাজনৈতিক লড়াই জারি থাকবে। তবে যে ঘটনা দিল্লির সেই ঘটনার জন্য বাংলায় বিক্ষোভ, অবরোধ সমিচীন নয়। এরফলে অনেক সাধারণ মানুষ সমস্যায় পড়েছেন, আর সেটাই চাইছে বিজেপি। এতে তো বিজেপির সুবিধা। বিজেপি তো বাংলায় অশান্তি চাইছে। তাই বিজেপির উস্কানি ও প্ররোচনায় পা দিয়ে ওদের হাতে অস্ত্র তুলে না দেওয়ার পরামর্শ শাসক দলের তরফে। তৃণমূলের স্পষ্ট বার্তা, বিজেপির বিরুদ্ধে লড়াই চলবে। তবে সাধারণ মানুষের অসুবিধা করে নয়।
Nupur Sharma-bjp-parkcircus-aggitation-tmc
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…