খবর লাইভ :ছুটি নিয়ে এসে বিয়ে করবেন। কথা দিয়ে গিয়েছিলেন বৌদিকে। আর ঘরে ফেরা হল না। ফিরবেন কফিন বন্দি হয়ে। পার্ক সার্কাসে আত্মঘাতী কালিম্পংয়ের লোলে বস্তির বাসিন্দা পুলিশ কর্মী চুডুপ লেপচা। আজই ভর দুপুরে পরপর গুলি করে আত্মঘাতী হন এই কন্সটেবল। ঘটনায় ভেঙে পড়েছেন তাঁর পরিবার।
গত ২৭ মে ছুটি নিয়ে বাড়ি এসেছিলেন। দাদা, বৌদি, বোন, দিদিদের সঙ্গে জমিয়ে আড্ডাও মেরেছিলেন। ৮ জুন ট্রেনে ফেরেন কলকাতায়। গতকালও বোনের সঙ্গে মোবাইলে শেষ কথা হয়েছিল। কথা দিয়েছিলেন, কাজ শেষে ফোন করবেন। আর দাদার ফোন আসেনি। কাঁদতে কাঁদতে বলছিলেন ওঁর বোন। এলো ওঁর অফিস থেকে ফোন।
দাদা, বৌদিদের সঙ্গে একই বাড়িতে থাকতেন তিনি। বৌদিকে স্কুটি কিনে দেবেন বলেছিলেন। ছুটি পেলেই বাড়িতে ফিরে আগে স্কুটির শো রুমে যাওয়ার কথা ছিল। আজ এক ফোনে শোকের ছায়া নেমে এসছে লোলে বস্তিতে। কোনও রকম হতাশা ছিল না। ওর শরীরী ভাষাতেও তা ধরা পড়েনি। হতাশা বা মানসিক অবসাদ থাকলে তা বোঝা যেত। আমরা অন্তত বিন্দুমাত্র তা টের পাইনি। কীভাবে এবং কেন এমনটা করলো? কিছুই বুঝতে পারছি না আমরা। বলছিলেন বৌদি।
শুধু পরিবারের লোকই নয়, পড়শিরা চুডুপের আত্মঘাতী হওয়ার ঘটনায় ভেঙে পড়েছেন। ১০ দিনের ছুটিতে বাড়িতে এসে দিব্বিই ছিলেন খোশ মেজাজে। কোনও রকম রাখঢাক কেউই লক্ষ্য করেননি। এমন ঘটনা যে ঘটবে তা কেউ আঁচই করতে পারেননি। মৃতদেহ ময়না তদন্তের পর কফিনবন্দি হয়ে ফিরবে লোলেবস্তির বাড়িতে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…