খবর লাইভ : উত্তর-পূর্ব ভারতে ঢুকে পড়ল বর্ষা। মৌসুমী বায়ু উত্তর-পূর্ব ভারতের রাজ্য মিজোরাম, মনিপুর এবং নাগাল্যান্ডের অধিকাংশ এলাকায় ঢুকে পড়েছে।আগামী দুই দিনের মধ্যে উত্তর-পূর্ব ভারতের বাকি রাজ্য ত্রিপুরা, অসম, মেঘালয়, সিকিম এবং উত্তরবঙ্গে ঢুকে পড়বে বর্ষা। পূর্বাভাস আবহাওয়া দফতরের।
নির্ধারিত সূচি অনুযায়ী উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে ৫ জুন বর্ষা প্রবেশের দিন । অর্থাৎ নির্ধারিত সুচির তিনদিন আগেই ঢুকে পড়ল বর্ষা।বেশ কয়েক দফায় বৃষ্টি হলেও এখনও বৃষ্টির তেমন প্রভাব শুরু হয়নি রাজ্য জুড়ে। যদিও মে মাসে রাজ্যে সর্বোচ্চ পরিমাণ বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
কলকাতায় এই সপ্তাহ জুড়ে মাঝে-মাঝে কয়েকপশলা বৃষ্টি হলেও মোটের উপর গরম ও ভ্যাপসা, আর্দ্র আবহাওয়াই বজায় থেকেছে। তার মধ্যে বর্ষা এলে কিছুটা স্বস্তি পাবেন সাধারণ মানুষ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…