খবর লাইভ : বিশ্বের অন্যতম সেরা জনপ্রিয় পপ তারকা শাকিরা ফের খবরের শিরোনামে। অবশ্য এর আগেও একাধিকবার তাঁকে নিয়ে বিশ্বজুরে তুমুল চর্চা কিছু কম হয়নি। লাস্যময়ী সুরেলা কণ্ঠের অধিকারী এই বিখ্যাত পপ তারকা একধিক ব্লকবাস্টার গান উপহার দিয়েছেন দুনিয়ার সকল সঙ্গীতপ্রিয় মানুষদের। সেইসঙ্গে তাঁর বেলিডান্সের ভক্ত নন, এমন মানুষের সংখ্যা গোটা পৃথিবীতে বোধহয় হাতেগোনা। কিন্তু এবারে পর পর তিনি খবরের শিরোনামে এসেছেন নিজের ব্যক্তিগত সমস্যার কারণে।
কিছুদিন আগেই শাকিরা হারিয়েছেন নিজের গর্ভজাত সন্তানকে। শাকিরার মিসক্যারেজের খবর সামনে আসতেই তাঁর প্রতি সমব্যাথি হয়েছেন তাবড় সেলিব্রিটি থেকে তাঁর অগণিত ভক্ত। কিন্তু সেই অবস্থা থেকে সামলে উঠতে না উঠতেই আবার খারাপ খবর এসেছে শাকিরার জীবনে। আর এবার ছেদ পড়ছে তাঁর দীর্ঘ দাম্পত্য জীবনে।
সম্প্রতি প্রকাশিত মিডিয়া রিপোর্ট অনুযায়ী, শাকিরা তাঁর সঙ্গী বিখ্যাত স্প্যানিশ ফুটবলার জেরার্ড পিকে-র সঙ্গে সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন। প্রসঙ্গত, প্রায় এক দশকেরও বেশি সময় ধরে শাকিরা এবং জেরার্ড একে অপরের সঙ্গে সম্পর্কে রয়েছেন। ২০১০ সাল থেকে শুরু হয় তাঁদের সম্পর্ক। এমনকি তাঁরা দুজনে দুই সন্তানের বাবা-মা। তবে এখন দুজনেই তাঁদের দীর্ঘ ১২ বছরের সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…