খবর লাইভ : পুরুলিয়ার জেলাশাসককে বদলি করল নবান্ন। বৃহস্পতিবার নবান্ন থেকে একটি নির্দেশিকা জারি করে সরিয়ে দেওয়া হল পুরুলিয়ার জেলাশাসক রাহুল মজুমদারকে। তাঁকে পাঠানো হল আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের অতিরিক্ত সচিব পদে।
গত ৩০ মে পুরুলিয়ায় প্রশাসনিক বৈঠক করেছিলেন মমতা। ওই বৈঠকে জেলাশাসক রাহুলকে কড়া ভাষায় ভর্ৎসনা করেছিলেন মুখ্যমন্ত্রী। ইটভাটা থেকে পাওয়া রাজস্বের নাকি হিসেব পাওয়া যাচ্ছে না। সরকারি কর্মচারীদের ‘পকেটে’ চলে যাচ্ছে একাংশ। প্রশাসনিক বৈঠকে এমন অভিযোগ শুনে রাগে অগ্নিশর্মা হয়ে উঠেছিলেন মমতা। এর পরই তাঁর সংযোজন, ‘‘নিজেরা টাকাটা নেয়, নিজেরাই খেয়ে নেয়! কী জেলা চালাচ্ছ তুমি জেলাশাসক। এর পরেই রাহুলকে পুরুলিয়ার জেলাশাসকের পদ থেকে সরানোর সিদ্ধান্ত নিল নবান্ন। এই নির্দেশিকা প্রকাশ করা হয়েছে রাজ্যের কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতর থেকে। যে দফতরের মন্ত্রী মমতা নিজে। রাহুলকে সরিয়ে ওই পদে স্থলাভিষিক্ত করা হয়েছে হাওড়ার এডিএম রজত নন্দাকে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…