International Special News Special Reports

আমেরিকার টেক্সাসে প্রাথমিক স্কুলে বন্দুকবাজের হামলা, নিহত ১৮ পড়ুয়া-সহ ২১

0
(0)

খবর লাইভ  : আমেরিকার টেক্সাসের একটি প্রাথমিক স্কুলে বন্দুকবাজের গুলিচালনায় নিহত ১৮ পড়ুয়া-সহ কমপক্ষে ২১ জন। আহত বহু। টেক্সাসের স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার এই ঘটনা ঘটে। হামলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে অভিযুক্ত কিশোর বন্দুকবাজের। একটি বিবৃতি জারি করে এ তথ্য জানিয়েছেন ওই রাজ্যের গভর্নর গ্রেগ অ্যাবট।

টেক্সাস প্রশাসন সূত্রে খবর, ইউভালডে কাউন্টির প্রাথমিক স্কুলে গুলিচালনার ঘটনায় অভিযুক্ত কিশোরের নাম ১৮ বছরের সালভাদর র‌্যামোস। মঙ্গলবার একটি হ্যান্ডগান এবং রাইফেল নিয়ে স্কুলে ঢুকে পড়ে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে সে। ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে নিহত হন ২১ জন। তাঁদের মধ্যে ১৮ জন শিশুও রয়েছে। এ ছাড়াও অনেকে আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

আমেরিকার সংবাদমাধ্যমের দাবি, টেক্সাসের ইতিহাসে এ ধরনের হামলা আগে কখনও হয়নি। এমনকি, গত এক দশকের মধ্যে আমেরিকার ইতিহাসে এটিই অন্যতম বড় হামলা। ঘটনার পর টুইট করে শোকবার্তা জানান টেক্সাস গভর্নর। এই পরিস্থিতিতে রাজ্যবাসীকে একজোট হয়ে থাকারও আর্জি জানিয়েছেন তিনি।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *