Special News Special Reports

কুড়মালি ভাষাতেও তাঁর কবিতা, জানালেন খোদ মমতা

0
(0)

খবর লাইভ  : কিছু দিন আগেই বাংলা আকাদেমি পুরস্কার পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির নামাঙ্কিত রিট্রিভার্সিপ পুরস্কার দেওয়া চালু হয়েছে এ বছরই। আর প্রথম বছর বাংলার সাহিত্যিকদের পরামর্শে নিরলস সাহিত্যচর্চার জন্য বাংলা আকাদেমি পুরস্কার পেয়েছেন তিনি। সোমবার পুরুলিয়ায় মমতা জানালেন, কুড়মালি ভাষাতেও তাঁর কবিতা রয়েছে। সব আঞ্চলিক ভাষাকেই সম্মান জানায় তাঁর সরকার।

মঙ্গলবার পুরুলিয়ায় কর্মিসভা করেন মুখ্যমন্ত্রী মমতা। সেখানে তৃণমূল সরকারের বিভিন্ন জনমোহিনী প্রকল্পের কথা তুলে ধরেন তিনি। তাঁর দাবি, জঙ্গলমহলের প্রভূত উন্নতি হয়েছে তাঁর আমলে। এর পরেই মমতা বলেন,‘‘কুড়মালি ভাষার স্বীকৃতির দাবি ছিল, করে দিয়েছি। আমি নিজেও কুড়মালি ভাষায় কবিতা লিখেছি। আদিবাসীদের জন্য সাঁওতালি ভাষায় পড়াশোনার সুযোগ আমরাই করে দিয়েছি।’’

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *