Special News Special Reports

কয়েক ঘণ্টা পরেই কলকাতায় বৃষ্টি, ঘণ্টায় ৫০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

5
(1)

খবর লাইভ : বিকেল থেকেই শহরে বৃষ্টির পূর্বাভাস। সেই সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিল হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, রবিবার বিকেল থেকে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সেই সঙ্গে জেলায় জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।

আরও পড়ুন- গ্রীষ্মে রক্তের চাহিদা মেটাতে সোদপুর- পানিহাটিতে একাধিক রক্তদান শিবির
কিছুক্ষণের মধ্যেই কলকাতায় ঝেপে নামছে বৃষ্টি। ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। সঙ্গে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া , হুগলী,পূর্ব বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। জানাল আলিপুর আবহাওয়া দফতর। ঝড়-বৃষ্টির প্রভাব পড়তে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায়।ঝড়বৃষ্টির সময় সকলকে নিরাপদে থাকার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *