খবর লাইভ : সোদপুর যুবক সংঘের পরিচালনায় অনুষ্ঠিত হলো রক্তদান শিবির । গ্রীষ্মে রক্তের চাহিদা মেটাতে এই উদ্যোগ বলে জানিয়েছেন উদ্যোক্তারা। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন পানিহাটি পুরসভার চেয়ারম্যান মলয় রায়। রক্তদাতাদের উৎসাহিত করতে হাজির হয়েছিলেন 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রবীর ভট্টাচার্য সহ বিশিষ্ট ব্যক্তিরা।
এদিন রক্তদান শিবিরে 80 জন রক্তদাতা রক্তদান করেন। আরো বহু মানুষ রক্ত দেওয়ার জন্য এগিয়ে এলেও, যারা রক্ত সংগ্রহ করছিলেন তাদের পক্ষে এর বেশি রক্ত নেওয়া সম্ভব ছিল না । তবু এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সবাই।
আরও পড়ুন- আগামী ২৭ জুনের মধ্যে ফলপ্রকাশ হতে চলেছে উচ্চমাধ্যমিকের
এ বছরই তৃতীয় বর্ষে পদার্পণ করলো এই রক্তদান শিবির। আগামী দিনে আরো অন্যান্য সামাজিক কর্মসূচি নিয়ে এগিয়ে আসতে চায় সোদপুর যুবক সংঘ।
এরই পাশাপাশি পানিহাটি প্রচেষ্টার উদ্যোগে রক্তদান শিবিরে প্রায় 50 জন রক্ত দান করেন।




