Special News Special Reports

প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের মামলার আবেদনপত্র ফেরত পাঠিয়ে দিল সুপ্রিম কোর্ট

0
(0)

খবর লাইভ  : রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের মামলার আবেদনপত্র ফেরত পাঠিয়ে দিল সুপ্রিম কোর্ট। আবেদনপত্রে একাধিক ত্রুটি থাকায় সেই আবেদনপত্র বাতিল হয়ে যায়। ফলে এখনই পার্থ চট্টোপাধ্যায়ের মামলার শুনানি হচ্ছে না। তবে ত্রুটি সংশোধন করে ফের সুপ্রিম কোর্টে আবেদন করতে পারবেন প্রাক্তন শিক্ষামন্ত্রী৷

স্কুল সার্ভিস কমিশনে দুর্নীতিতে সিবিআইকে তদন্তের ভার দেয় কলকাতা হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন রাজ্যের শিক্ষামন্ত্রী। যদিও ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের রায়ই বহাল রাখে। তারপরেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি।

সুপ্রিম কোর্টে যেদিন মামলার আবেদন বাতিল হল, সেদিনই সিবিআই তদন্তকারীদের মুখোমুখি পার্থ চট্টোপাধ্যায়। আজ সকালে দক্ষিণ কলকাতার নাকতলার বাড়িতে আইনজীবীদের সঙ্গে শলাপরামর্শ করেন তিনি। এরপর সকাল ১০টার কিছু পরে নিজাম প্যালেসে যান তিনি। নিজের আয় ব্যয়ের হিসেবের প্রমাণপত্র হিসেবে ব্যাঙ্ক স্টেটমেন্ট কেন্দ্রীয় তদন্তকারীদের জমা দেন রাজ্যের শিক্ষামন্ত্রী।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *