National Special News Special Reports

সোনিয়ার তৈরি টাস্ক ফোর্সে ঠাঁই হল না রাহুলের

0
(0)

খবর লাইভ : উদয়পুরে সদ্যসমাপ্ত চিন্তন শিবিরের সিদ্ধান্ত মেনে কংগ্রেসের হাল ফেরানোর পথ খুঁজতে নয়া টাস্ক ফোর্স গড়লেন সভানেত্রী সোনিয়া গান্ধী। তাৎপর্যপূর্ণ ভাবে আট সদস্যের সেই টাস্ক ফোর্সে ঠাঁই হল না দলের প্রাক্তন সভাপতি রাহুলের।

২০২৪-এর লোকসভা ভোটের কৌশল নির্ধারণের উদ্দেশ্যে গড়া আট সদস্যের টাস্ক ফোর্সে রয়েছেন ভোটকুশলী প্রশান্ত কিশোরের প্রাক্তন সহযোগী সুনীল কানুগোলু। অন্যদের মধ্যে রয়েছেন, প্রিয়ঙ্কা গান্ধী বঢরা, পি চিদম্বরম, মুকুল ওয়াসনিক, জয়রাম রমেশ, অজয় মাকেন, রণদীপ সিংহ সুরজেওয়ালা এবং কেসি বেণুগোপাল।
টাস্ক ফোর্সের পাশাপাশি মঙ্গলবার রাজনৈতিক বিষয়ক কমিটি এবং আগামী ২ অক্টোবরের কাশ্মীর থেকে কন্যাকুমারী ‘ভারত জোড়ো যাত্রা’ সমন্বয় কমিটিও গড়েছেন সোনিয়া। রাজনৈতিক বিষয়ক কমিটিতে রাহুলের পাশাপাশি রয়েছেন কং‌গ্রেসের অন্দরে বিক্ষুদ্ধ হিসেবে পরিচিত জি-২৩ গ্রুপের দুই সদস্য গুলাম নবি আজাদ এবং আনন্দ শর্মা।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *