খবর লাইভ : নিয়োগের দাবিতে ফের বিক্ষোভ নার্সদের। মঙ্গলবার স্বাস্থ্য ভবনের সামনে পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। সোমবারের পর মঙ্গলবারেও একই দাবিতে সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ দেখান নার্সরা। বিক্ষোভ আটকাতে পুলিশের সঙ্গে ধুন্ধুমার বাধে তাঁদের।
রাজ্যে প্রায় তিন হাজার নার্স নিয়োগের মেধা তালিকা প্রকাশ করে স্বাস্থ্য ভবন। কিন্তু সেই তালিকায় অনেক গরমিল রয়েছে বলেই বিক্ষোভরত নার্সদের দাবি।
মেধা তালিকায় নাম থাকা সত্ত্বেও অনেককে কাউন্সেলিংয়ে ডাকা হয়নি, এই অভিযোগ তুলে স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ দেখান ডিগ্রিধারী নার্সদের একাংশ। সোমবার দফায় দফায় তাঁরা বিক্ষোভ দেখান। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধে। মঙ্গলবার দুপুরে ওই নার্সরা ফের বিক্ষোভ দেখাতে শুরু করেন। পুলিশের দাবি, রাজ্য হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসে ঢোকার চেষ্টা করেন তাঁরা। গন্ডগোল ও বিশৃঙ্খলা এড়াতে ওই নার্সদের আটকানো হয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…