খবর লাইভ : বেশ কিছু বছর ধরে শতরান নেই বিরাট কোহলীর ব্যাটে। শেষ বার শতরান এসেছিল ইডেনেই। সেই ইডেনেই এ বার আইপিএলের প্লে-অফ খেলতে নামবেন প্রাক্তন ভারত অধিনায়ক। বুধবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম লখনউ সুপার জায়ান্টসের ম্যাচের আগে আশার কথা শোনালেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
মঙ্গলবার ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান বললেন, “রোহিত, বিরাট বড় মাপের ক্রিকেটার। ওরা ঠিক ছন্দ খুঁজে পাবে। এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। মাঝে মাঝে এরম হতেই পারে।” সৌরভের কাছে জানতে চাওয়া হয় ঋষভ পন্থ সম্পর্কেও। আইপিএলে বার বার ডিআরএস নিয়ে সমস্যায় পড়েছেন তরুণ উইকেটরক্ষক। কখনও নিশ্চিত আউটে ডিআরএস নেননি, আবার কখনও ভুল ডিআরএস নিয়েছেন। সৌরভ বললেন, “খেলতে গেলে ভুল হবেই। মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে পন্থের তুলনা করা উচিত নয়। ধোনির অভিজ্ঞতা অনেক। পন্থকে সেই সময়টা দিতে হবে।”
এ বারের আইপিএলে বেশ কিছু নতুন ক্রিকেটার নজর কেড়েছে বলে মনে করেন সৌড়ভ। তিনি বলেন, “তিলক বর্মা, উমরান মালিক, আবেশ খান, মহসিন খানরা ভাল খেলেছে।” প্রতি আইপিএল থেকেই এমন কিছু ভবিষ্যতের ক্রিকেটার উঠে আসা নিয়ে খুশি সৌরভ।একটি ধুপ বিপণন সংস্থার অনুষ্ঠানে মঙ্গলবার উপস্থিত ছিলেন সৌরভ। সেখানেই আশ্বাসবাণী শোনান তিনি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…