Special News Special Reports

নিয়োগের দাবিতে ফের বিক্ষোভ নার্সদের, পুলিশের সঙ্গে ধুন্ধুমার

0
(0)

খবর লাইভ  : নিয়োগের দাবিতে ফের বিক্ষোভ নার্সদের। মঙ্গলবার স্বাস্থ্য ভবনের সামনে পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। সোমবারের পর মঙ্গলবারেও একই দাবিতে সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ দেখান নার্সরা। বিক্ষোভ আটকাতে পুলিশের সঙ্গে ধুন্ধুমার বাধে তাঁদের।

রাজ্যে প্রায় তিন হাজার নার্স নিয়োগের মেধা তালিকা প্রকাশ করে স্বাস্থ্য ভবন। কিন্তু সেই তালিকায় অনেক গরমিল রয়েছে বলেই বিক্ষোভরত নার্সদের দাবি।

মেধা তালিকায় নাম থাকা সত্ত্বেও অনেককে কাউন্সেলিংয়ে ডাকা হয়নি, এই অভিযোগ তুলে স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ দেখান ডিগ্রিধারী নার্সদের একাংশ। সোমবার দফায় দফায় তাঁরা বিক্ষোভ দেখান। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধে। মঙ্গলবার দুপুরে ওই নার্সরা ফের বিক্ষোভ দেখাতে শুরু করেন। পুলিশের দাবি, রাজ্য হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসে ঢোকার চেষ্টা করেন তাঁরা। গন্ডগোল ও বিশৃঙ্খলা এড়াতে ওই নার্সদের আটকানো হয়েছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *