খবর লাইভ : লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (এলএসি) টানাপড়েনের মধ্যেই এ বার অরুণাচল প্রদেশ ঘেঁষে চিনা ফৌজের তৎপরতার খবর সামনে এল। কোনও বিদেশি সংস্থার উপগ্রহচিত্র নয়, ভারতীয় সেনার তরফেই জানানো হয়েছে, অরুণাচলের এলএসি-র ওপারে অধিকৃত তিব্বতে চিনা ফৌজের পরিকাঠামো নির্মাণের খবর
অরুণাচলের এলএসি বরাবর চিনের ‘পিপলস লিবারেশন আর্মি’ (পিএলএ)-র ‘বড় মাপের নির্মাণ কাজের’ খবর বিগত এক বছর ধরেই সামনে আসছিল। সোমবার ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আর পি কলিতা বলেন, ‘‘এলএসির ওপারে অন্য পক্ষ ক্রমাগত তাদের সড়ক, রেল এবং বিমান যোগাযোগ ব্যবস্থা উন্নত করছে। তাদের উদ্দেশ্য, যে কোনও পরিস্থিতির প্রতিক্রিয়ায় দ্রুত বাহিনীকে একত্রিত করা।’’




