Special News Special Reports State

এসডিও-কে প্রশাসক হিসাবে নিয়োগের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ ১৩ কাউন্সিলর

0
(0)

খবর লাইভ : কলকাতা হাইকোর্টের দ্বারস্থ পুরুলিয়ার রঘুনাথপুর পুরসভার ১৩ কাউন্সিলর। এসডিও-কে প্রশাসক হিসাবে নিয়োগের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ ১৩ কাউন্সিলর। গত ১৬ মে চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে আসেন তৃণমূলের ১০ জন, কংগ্রেসের ২ জন এবং বিজেপির ১ জন কাউন্সিলর। ১৯ মে চেয়ারম্যানকে অপসারণ করে SDO কে প্রশাসক হিসাবে নিযুক্ত করা হয়। মামলাকারীদের দাবি, এর ফলে নির্বাচিত কাউন্সিলররা ভোটাধিকার হারালেন। আগামী ২৮ মে পরবর্তী শুনানি।

রঘুনাথপুর পৌরসভার মোট ১৩টি আসনের মধ্যে ১০টি আসন তৃণমূল কংগ্রেস,২টি আসনে কংগ্রেস এবং ১টি আসনে বিজেপির দখলে রয়েছে। গত মাসের ২৪তারিখ তৃণমূল পরিচালিত রঘুনাথপুর পৌরসভার পৌরপ্রধানের বিরুদ্ধে দলেরই ৬কাউন্সিলর কংগ্রেসের ১জনকে নিয়ে অনাস্থা এনেছিলেন। রঘুনাথপুর মহকুমা শাসকের কাছে পুরপ্রধানের বিরুদ্ধে একগুচ্ছ দুর্নীতির অভিযোগ তুলে অনাস্থা প্রস্তাব জমা দেন তাঁরা ।

দলেরই কাউন্সিলার অভিযোগ করেছিলেন পৌরসভার আধিকারিককে সঙ্গে নিয়েই এই দুর্নীতি করছেন পৌর প্রধান। আগামীকাল পৌরসভায় অনাস্থার সভা হওয়ার কথা ছিল তার ২৪ঘন্টা আগেই বোর্ড ভেঙে দিল রাজ্য পুর ও নগরন্নয়ন দফতর।

অপসারিত পুর প্রধান তরনি বাউড়ি বলেন, “কয়েকজন কাউন্সিলারের মনোভাব কীভাবে চুরি করব, কীভাবে টাকা পাব। তাদের শুধু টাকা চাই তারই প্রতিবাদ করে গিয়েছি। সরকারের সিন্ধান্ত অনুযায়ী মহকুমা শাসককে দায়িত্ব দিয়েছি। দলের কাউন্সিলরদের আচরণ জেলা ও রাজ্যকে জানানো হয়েছে। রাজের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি।”

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *