খবর লাইভ : বোমাকে বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণে মালদহে পাঁচ শিশুর জখমকাণ্ডের তদন্ত নিয়ে অখুশি জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশন। জখম শিশুদের চিকিৎসা ও ঘটনার তদন্তের পরিস্থিতি জানতে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং রাজ্য পুলিশের এডিজি কে জয়রামণকে দিল্লিতে তলব করল কমিশন। দু’জনকেই আগামী ২০ মে দিল্লিতে কমিশনের দফতরে সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন – প্রধান শিক্ষকের জুলুমবাজি, স্কুলের গেটে বন্দুকধারী পুলিশ মোতায়েনের নির্দেশ বিচারপতির
প্রসঙ্গত, গত ২৪ এপ্রিল কালিয়াচকের গোপালনগর এলাকায় বাড়ির পাশে একটি মাঠে খেলছিল জনা কয়েক শিশু। তারা বল ভেবে বোমা নিয়ে খেলতে শুরু করে। আর তাতেই ঘটে বিপত্তি। আচমকা ফেটে যায় বোমা। তার জেরে জখম হয় জনা পাঁচেক শিশু। তাদের দ্রুত নিয়ে যাওয়া হয় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে।
দলের ইংরেজবাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী জখম শিশুদের চিকিৎসায় গাফিলতিরও অভিযোগ জানান। একই সঙ্গে তিনি অভিযোগ জানান জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশনে। সেই অভিযোগের ভিত্তিতেই দ্বিবেদী এবং জয়রামণকে তলব বলে জানিয়েছে কমিশন। শুক্রবারই চিঠি পাঠিয়েছে কমিশন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…