খবর লাইভ : জাতীয় সড়ক দিয়ে যাতায়াত করার খরচ আরও বাড়ল৷ আগামিকাল থেকে জাতীয় সড়ক ৬-এ তে টোল ট্যাক্স বাড়ানোর বিজ্ঞপ্তি জারি করল জাতীয় সড়ক কর্তৃপক্ষ৷সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষ জানিয়েছে, খড়্গপুর থেকে চিচরা পর্যন্ত ৬এ জাতীয় সড়কের উপরে বালিভাষা টোল প্লাজায় টোল বাড়ানোর বিজ্ঞপ্তি জারি করা হয়েছে৷
আরও পড়ুন- সকাল থেকেই মুখভার আকাশের
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই টোলপ্লাজা দিয়ে যাতায়াত করতে গেলে ছোট গাড়ির জন্য দিতে হবে ৮০ টাকার বদলে দিতে হবে ১২৫ টাকা৷ ছোট বাণিজ্যিক গাড়ির টোল ট্যাক্স ১৩৫ টাকা থেকে বাড়িয়ে একবারে ২০০ টাকা করা হয়েছে৷অন্যদিকে, বাস যাওয়ার জন্য এই টোল ট্যাক্সে এবার থেকে ২৮০ টাকার বদলে ৪১৫ টাকা দিেত হবে৷ একই ভাবে অনেকটা বাড়ানো হয়েছে ট্রাক যাতায়াতের খরচও৷
জাতীয় সড়ক কর্তৃপক্ষের জেনারেল ম্যানেজার আর পি সিং জানিয়েছেন, “আমরা এই রাস্তা সংষ্কার করেছি৷ একাধিক রোড ওভার ব্রিজ তৈরি করা হয়েছিল। বর্তমানে এই রাস্তার দৈর্ঘ্য ৫০ কিলোমিটারের বেশি হয়ে গিয়েছে তাই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।”
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…