সকাল থেকেই মুখভার আকাশের

খবর লাইভ : অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ের প্রভাবে সকাল থেকেই মুখভার আকাশের। ইতিমধ্যেই কলকাতা-সহ বেশ কিছু জায়গায় শুরু হয়ে গিয়েছে বৃষ্টিপাত। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবারের তুলনায় গতিবেগ কিছুটা বাড়িয়ে ঘণ্টায় ১২ কিলোমিটার গতিবেগে ক্রমশই উপকূলের কাছাকাছি এলাকায় পৌঁছচ্ছে অশনি। এই মুহূর্তে শক্তিশালী ঘূর্ণিঝড় অশনি অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনম থেকে ৬০, কাঁকিনাড়া (অন্ধ্রপ্রদেশ) থেকে ১৮০, বিশাখাপত্তনম থেকে ৩১০, ওড়িশার গোপালপুর থেকে ৫৫০ ও পুরী থেকে ৬৬০ কিলোমিটার দূরে রয়েছে।

বুধবার সন্ধ্যার মধ্যে অশনি অন্ধ্রপ্রদেশের উত্তর উপকূল বরাবর পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে পৌঁছবে। তারপর থেকেই ধীরে ধীরে নিজের শক্তিক্ষয় করে শক্তিশালী ঘূর্ণিঝড় থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হবে অশনি। এরপর তা এগোবে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের দিকে। বৃহস্পতিবার সকালের মধ্যে যা পরিণত হবে গভীর নিম্নচাপে।

আরও পড়ুন- গতিপথ বদল করল ঘূর্ণিঝড় ‘অশনি’

আবহাওয়া দফতরের সূত্রে খবর, বাংলায় এই ঘূর্ণিঝড় অশনির প্রভাব তেমন পড়বে না বললেই চলে। তবে, বইবে ঝোড়ো হাওয়া। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। এছাড়াও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে হাওড়া, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়া জেলায়।
মৎস্যজীবীদের জন্য নির্দেশিকা জারি করেছে আবহাওয়া দফতর। মঙ্গলবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। দীঘা মন্দারমনি সমুদ্র তটে বিনোদন মূলক কাজ এবং খেলাধুলা বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। পর্যটকদের জন্য সমুদ্রতটে নিষেধাজ্ঞা। ঘূর্ণিঝড়ের মোকাবিলায় প্রস্তুত প্রশাসন। ইতিমধ্যে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে মাইকে প্রচার করা হয়েছে। অশনির জেরে যেন কোনও দুর্ঘটনা না ঘটে তার সমস্ত প্রস্তুতি নিয়েছে রাজ্য সরকার।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago