Special News Special Reports

ফেসবুক লাইভে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সমালোচনা, ‘নিখোঁজ’ বনগাঁর তৃণমূল নেতা

0
(0)

খবর লাইভ : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক লাইভে রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সম্পর্কে ‘বিরূপ’ মন্তব্য করেছিলেন তৃণমূলেরই এক কর্মী। উত্তর ২৪ পরগনার বনগাঁর ওই কর্মীর বিরুদ্ধে এ বার থানায় অভিযোগ করল তৃণমূল। তার পর থেকেই সিন্টু ভট্টাচার্য নামে ওই ‘নিখোঁজ’ বলে তাঁর পরিবারের দাবি।

আরও পড়ুন- অশনির জন্য বাতিল চেন্নাইয়ের ১০টি বিমান

দিন কয়েক আগে দলের গুরুত্বপূর্ণ নেতাদের নিয়ে বৈঠক করছিলেন দলনেত্রী মমতা। ফেসবুকে তার সরাসরি সম্প্রচারের সময় জ্যোতিপ্রিয়ের সমালোচনা করে ‘মন্তব্য’ করেন বনগাঁ পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মী সিন্টু। তিনি সেখানে লেখেন, ‘‘বালু মল্লিক (জ্যোতিপ্রিয়) উত্তর ২৪ পরগনা জেলাটা শেষ করছে। দিদি, দয়া করে নজর দিন।’’ সিন্টুর এই মন্তব্য চোখ এড়ায়নি স্থানীয় তৃণমূল নেতৃত্বের। রবিবার তাঁর বিরুদ্ধে হাবড়া থানায় অভিযোগ দায়ের করেন আর এক দলীয় কর্মী তন্ময় রায়।

লিখিত সেই অভিযোগের পরেইসিন্টুকে ধরতে তল্লাশি শুরু করেছে পুলিশ। সিন্টুর ভাই মিন্টুর অভিযোগ, তাঁর দাদা ফেসবুকে একটি ‘কমেন্ট’ করার কারণে তাঁদের বাড়িতে গিয়ে খারাপ ব্যবহার করেছে পুলিশ। সিন্টুর বাবা স্বপন ভট্টাচার্যের প্রতিক্রিয়া, ‘‘ছেলে ভুল করে ফেলেছে, সেটা যত দ্রুত সম্ভব মিটে যায় সেটাই চাইব।’’
মন্ত্রীর বিরুদ্ধে তৃণমূল কর্মীর এই কাজে একই সুর শোনা গিয়েছে বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি গোপাল শেঠের গলাতেও। তাঁর কথায়, ‘‘আমাদের অভিভাবক জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁকে নিয়ে ফেসবুকে খারাপ মন্তব্য করলে দলের পক্ষ থেকে তো ব্যবস্থা নেওয়া হবেই। নিজেদের দলের হলেও তাঁকে প্রশ্রয় দেব না।’’ আর স্বয়ং জ্যোতিপ্রিয় বলেন, ‘‘আইন আইনের পথে চলবে।’’

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *