Special News Special Reports

সিলিন্ডারে আগুন, উনুনই ভরসা

0
(0)

খবর লাইভ : রান্নাঘরের ঝুলকালি মুছে ঘরনিদের স্বস্তি দিতে নিখরচায় উজ্জ্বলা গ্যাসের সংযোগ দিয়েছিল কেন্দ্রীয় সরকার। আর সেই গ্যাসের দামের বাড়বৃদ্ধিতেই এখন ‘আগুন জ্বলছে’ বিপিএল পরিবারগুলির হেঁশেলে। ধুলো জমেছে আভেনে, লাল রঙা সিলিন্ডার মলিন। উনুন আর কাঠপাতার জ্বালানিই ভরসা গ্রাম বাংলার অধিকাংশ নিম্নআয়ের পরিবারে। বালতি, ঝুড়ি রাখতে কাজে লাগছে আভেন, সিলিন্ডার। অনেকে আবার দুই-ই বেচে দিয়েছেন।

আরও পড়ুন- দুর্নীতিতে জড়িত তাপস, বয়ান রেকর্ডের পর বলছেন ইউসুফ!

রান্নার গ্যাস হাজার ছাড়িয়েছে। সরকারি ভর্তুকি মোটে সাড়ে উনিশ টাকা। স্থান ভেদে দামের হেরফের হলেও হাজারের নীচে নামছে না। এ কথা জেনে উজ্জ্বলার সরকারি বিজ্ঞাপনে যাঁদের কথা ফলাও করে বলা হয়, সেই মেয়ে-বউদের হাসি কিন্তু উধাও। অনেকেই দাম ৭০০-৮০০ হওয়ার পরই আর সিলিন্ডার কিনতে পারেননি।

শনিবার দুপুরে উনুনে রান্না সেরে তখন সবে উঠেছেন ইংরেজবাজার শহরের নেতাজি কলোনির বাসিন্দা উমা মণ্ডল। গ্যাস আছে তো, ব্যবহার করেন না? গামছায় ক্লান্ত মুখ মুছে উমার জবাব, “সিলিন্ডারের দাম যখন ৮৫০ টাকা ছিল, তখন শেষ ভরেছিলাম।” ২০২১ সালের ফেব্রুয়ারিতে মালদহে গ্যাস সিলিন্ডারের দাম ছিল ৮৬১ টাকা। এখন ১০৯৭ টাকা। আগে মুর্শিদাবাদে ১৪.২ কেজি রান্নার গ্যাসের দাম ছিল ৯৯৩.৫০ টাকা। শুক্রবার মধ্যরাতে ৫০ টাকা দাম বাড়ায় হয়েছে ১০৪৩.৫০ টাকা। এই অবস্থায় উজ্জ্বলা যোজনার বেশিরভাগ উপভোক্তারই আভেন আর সিলিন্ডার রান্নাঘরের এক কোণে ঠাঁই পেয়েছে। গ্যাস সরবরাহকারী সংস্থাদের দাবি, ৪০-৪৫ শতাংশ উপভোক্তা নিয়মিত গ্যাস সিলিন্ডার নেন। হুগলির গোঘাটের গ্যাস ডিস্ট্রিবিউটর শ্যামসুন্দর নন্দী বলছেন, ‘‘আমার অধীনে উজ্জ্বলা গ্যাস প্রকল্পে ১৮ হাজার উপভোক্তা আছেন। বছর আড়াই আগেও উপভোক্তা পিছু বছরে ৬টি সিলিন্ডার বিক্রি হয়েছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *