খবর লাইভ : শনিবার রাতে রাজধানী শহরে চলল এলোপাথাড়ি গুলি। পশ্চিম দিল্লির সুভাষনগর এলাকায় ওই ঘটনা ঘটেছে। ঘটনায় দু’জন গুরুতর জখম হয়েছেন বলে খবর পুলিশ সূত্রে।
পুলিশ জানায়, রাত ৯টা নাগাদ গুলি চলার ঘটনা ঘটেছে। খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে এসে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ।
আরও পড়ুন- দুর্নীতিতে জড়িত তাপস, বয়ান রেকর্ডের পর বলছেন ইউসুফ!
যে দু’জন জখম হয়েছেন, তাঁদের একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারা রাতের অন্ধকারে এলাকায় গুলি চালালো, তার তদন্ত ইতিমধ্যেই শুরু করে দিয়েছে পুলিশ।
প্রসঙ্গত, সপ্তাহ দুয়েক আগেই উত্তর-পশ্চিম দিল্লির জহাঙ্গিরপুরী এলাকায় গোষ্ঠী সংঘর্ষের ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল বেশ কিছু গাড়ি ও দোকানপাট। বেশ কয়েক জন পুলিশ আধিকারিক-সহ অনেকে আহতও হয়েছিলেন ওই সংঘর্ষের ঘটনায়।



