খবর লাইভ : বছর চারেক আগে মেয়ের বিয়ের জন্য বেশ কিছু টাকা ঋণ হয়ে গিয়েছে। হালে পাওনাদারদের চাপ বাড়ছিল। ঋণ শোধের কোনও পন্থা না পেয়ে আবার টাকা ধার করেন বছর ৫৫-এর প্রৌঢ়া ও তাঁর ২২ বছরের ছেলে। সেই টাকা দিয়ে আইপিএল ম্যাচে বাজি ধরেছিলেন। কিন্তু যে দলের উপর বাজি ধরেন তারা হেরে যায়। এর পর বিষ খেয়ে আত্মঘাতী হন মা ও ছেলে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ওড়িশার রায়গড়ে।
আরও পড়ুন- সিলিন্ডারে আগুন, উনুনই ভরসা
পুলিশ সূত্রে খবর, শুক্রবার গভীর রাতে বিষ খান মা ও ছেলে। পর দিন প্রতিবেশীরা তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। শনিবার সকালেই মৃত্যু হয় ছেলের। তার ঘণ্টা কয়েক বাদে মারা যান মা-ও।
স্থানীয়রা জানান, বেশ কিছু দিন খুব মানসিক চাপে ছিলেন ওই মহিলা ও তাঁর ছেলে। পাওনাদাররা বাড়ি বয়ে এসে তাঁদের অপমান করেন। এমনকি তাঁদের বাড়ি থেকে বার করে দেওয়ার চেষ্টাও হয়। পরে পুলিশের হস্তক্ষেপে বাড়িতে ঢোকেন বটে। কিন্তু বেশ কিছু আসবাবপত্র নিয়ে চলে যান পাওনাদাররা।এর পর নাকি যুবক বেশ কিছু টাকা ধার করেন। মা-ছেলে মিলে আইপিএলে একটি ম্যাচে বাজি ধরেছিলেন। কিন্তু জুয়ায় হেরে গিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। ঘটনার তদন্ত করছে ওড়িশা পুলিশ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…