খবর লাইভ: বঙ্গোপসাগরে জন্ম নিল ঘূর্ণিঝড় ‘অশনি’। রবিবার সকালে মৌসম ভবন জানিয়েছে, আন্দামানের কাছে থাকা গভীর নিম্নচাপ ইতিমধ্যেই ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে এবং তা প্রতি ঘণ্টায় ১৬0 কিলোমিটার বেগে এগিয়ে আসছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর বরাবর উপকূলের দিকে।
ঘূর্ণিঝড় ‘অশনি’র যে পশ্চিমবঙ্গের উপকূলে আসার সম্ভাবনা প্রায় নেই, সে কথা আগেই জানিয়েছিল মৌসম ভবন। রবিবারও তারা জানিয়েছে, আপাতত সদ্য তৈরি হওয়া ঘূর্ণিঝড়টি পুরী থেকে ১,০৩০ কিলোমিটার এবং বিশাখাপত্তনম থেকে ৯৭০ কিলোমিটার দূরে রয়েছে। মঙ্গলবার নাগাদ ওড়িশা কিংবা অন্ধ্রপ্রদেশের উপকূল ছুঁতে পারে ‘অশনি’। কিন্তু বাংলায় কোনও ঝুঁকি না নিয়ে আগাম সতর্কতা জারি করেছে নবান্ন।
‘অশনি’র জেরে হওয়া বৃষ্টি কৃষিজমি এবং ফসল নষ্ট করতে পারে, এই আশঙ্কায় কৃষকদের জন্য ছ’দফা সতর্কতা জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার। ‘অশনি’র জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ১০-১৩ মে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। সে কথা মাথায় রেখেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কৃষকদের সতর্ক করা হয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…