Special News Special Reports State

বীরভূমের কীর্ণাহারে অর্থকষ্টে নাবালক 3 সন্তানকে বিষ খাইয়ে আত্মহত্যার চেষ্টা মায়ের, মৃত 2

0
(0)

খবর লাইভ  : কর্মসূত্রে আরবে থাকা স্বামী প্রায় সাত মাস বাড়িতে কোনও টাকা পাঠাননি। অর্থাভাবে সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছিল। অভাবের তাড়নায় তিন সন্তানকে বিষ খাইয়ে, নিজেও বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন। ইতিমধ্যে মৃত্যু হয়েছে দুই মেয়ের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন মা ও ছেলে। এমনই ঘটনায় জোর চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের কীর্ণাহার থানার কালীনগর গ্রামে।পুলিশ সূত্রে খবর, কালীনগরের একই পরিবারের ৪ সদস্য বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তাঁদের মধ্যে দু’জনের মৃত্যু হয়েছে। মৃতের নাম হাসি খাতুল। তার বয়স মাত্র ১৩ বছর। বাড়ির ১০ বছর বয়সী খুদে সদস্য খুশি খাতুনও মারা গিয়েছে। পাশাপাশি, মা সেরিনা বিবি এবং ছেলে ইরফান সেখ, আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গিয়েছে, সেরিনা বিবির শ্বশুরবাড়ি মুর্শিদাবাদের সুন্দরপুর। স্বামী হোসেন সেখ প্রায় ৫ বছর ধরে কর্মসূত্রে আরবে রয়েছেন। কিন্তু প্রায় ৭ মাস বাড়িতে কোনও টাকা পাঠাননি তিনি। এ নিয়ে ফোনে স্বামী-স্ত্রীর ঝগড়া হত বলে খবর। শুক্রবার সন্ধ্যাতেও তেমনই কিছু হয়। এর পর ছেলেমেয়েকে কীটনাশক খাইয়ে নিজেও বিষপান করেন সেরিনা।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *