সৌরভকে বলব ওঁকে মিষ্টি দই খাওয়াতে! মমতা

খবর লাইভ : সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে শুক্রবার নৈশভোজ সারতে যেতে পারেন অমিত শাহ। এ বিষয়ে ‘মিষ্টি’ প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাদাকে তিনি পরামর্শ দিয়েছেন, অমিতকে মিষ্টি দই খাওয়ানোর।

আরও পড়ুন- দলীয় বৈঠকে দেরীতে আসায় মমতার ধমক মদনকে!

দু’দিনের রাজ্য সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রথম দিন উত্তরবঙ্গে কাটিয়ে, শুক্রবার তিনি যোগ দেবেন কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে আয়োজিত এক সরকারি সভায়। ঘটনাচক্রে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক আয়োজিত সেই অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করার কথা সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের। তার পরেই সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ অমিতের বেহালা যাওয়ার কথা। তাঁর সঙ্গে থাকার কথা নন্দীগ্রামের বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্যসভার বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্তের।

বৃহস্পতিবার যখন নিউ জলপাইগুড়ির জনসভায় দাঁড়িয়ে মমতার সরকারকে আক্রমণ করছেন অমিত, প্রায় একই সময়ে কলকাতায় তৃণমূল ভবনে মমতাকে প্রশ্ন করা হয় দাদার বাড়িতে শাহের নৈশভোজ প্রসঙ্গে। মুখ্যমন্ত্রী তখন বলেন, ‘‘স্বরাষ্ট্রমন্ত্রী যদি সৌরভের বাড়িতে যেতে চান, তাতে সমস্যা কোথায়? আমি সৌরভকে বলব, ওঁকে মিষ্টি দই খাওয়াতে!’’

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago