Special News Special Reports

দিদি যে ভাবে বলেছেন সে ভাবেই অমিত শাহকে আপ্যায়ন করবেন মহারাজ

0
(0)

খবর লাইভ : সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে আসবেন অমিত শাহ। শুক্রবার সেই কথাই জানালেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান। অমিত নিরামিষাশী, তাই তাঁকে সেই ধরনের পদ দিয়েই আপ্যায়ন জানানো হবে বলে জানিয়েছেন সৌরভ।

আরও পড়ুন- কাশীপুর-কাণ্ডে সিবিআই তদন্ত চাইলেন স্বয়ং শাহ

সৌরভের বাড়িতে অমিতের যাওয়া প্রসঙ্গে মমতা বলেছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে দই, মিষ্টি খাওয়ানোর কথা। সেই ধরনের খাবার আয়োজনের কথাই জানালেন সৌরভ। শুক্রবার সৌরভ বললেন, ‘‘জয় শাহ আমার সঙ্গে কাজ করে। তার বাবা আমার বাড়িতে আসছেন। এটা সৌজন্য সাক্ষাৎ। উনি নিরামিষাশী, সেই ধরনের খাবারের ব্যবস্থা করা হবে।’’

বৃহস্পতিবার যখন নিউ জলপাইগুড়ির জনসভায় দাঁড়িয়ে মমতার সরকারকে আক্রমণ করছেন অমিত, প্রায় একই সময়ে কলকাতায় তৃণমূল ভবনে মমতাকে প্রশ্ন করা হয় দাদার বাড়িতে শাহের নৈশভোজ প্রসঙ্গে। মুখ্যমন্ত্রী তখন বলেন, ‘‘স্বরাষ্ট্রমন্ত্রী যদি সৌরভের বাড়িতে যেতে চান, তাতে সমস্যা কোথায়? আমি সৌরভকে বলব, ওঁকে মিষ্টি দই খাওয়াতে!’’

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *