খবর লাইভ : তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির চেয়ারম্যান হলেন সুব্রত বক্সী। বৃহস্পতিবার নতুন তৃণমূল ভবনে রাজ্য কমিটির বৈঠক করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকেই তিনি দলের শৃঙ্খলারক্ষা কমিটির চেয়ারম্যানের নাম ঘোষণা করে দেন। সুব্রত বর্তমানে তৃণমূলের রাজ্য সভাপতি হওয়ার পাশাপাশি, দলের সর্বভারতীয় কমিটির সহসভাপতিও। রাজ্যসভার সাংসদ এই নেতাকে দলের শৃঙ্খলারক্ষা কমিটির চেয়ারম্যান পদে বসিয়ে বাকি সদস্যদের নামও জানিয়ে দিয়েছেন মমতা।
আরও পড়ুন- সৌরভকে বলব ওঁকে মিষ্টি দই খাওয়াতে!
সুব্রত ছাড়াও এই কমিটিতে রয়েছেন, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, অর্থ প্রতিমন্ত্রী তথা মহিলা তৃণমূলের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। আগে থেকেই এই কমিটির আহ্বায়ক রয়েছেন শিল্পমন্ত্রী। প্রসঙ্গত, বৈঠকে তৃণমূলের বেশকিছু নেতার নাম করেই উষ্মা প্রকাশ করেছেন মমতা। তারপরেই দলের শৃঙ্খলারক্ষা কমিটির চেয়ারম্যানের নাম ঘোষণা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বাংলার রাজনীতির কারবারিরা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…