খবর লাইভ : দলীয় বৈঠকে ১০ মিনিট দেরিতে ঢুকছিলেন মদন মিত্র। তারপরেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধমক খেলেন তিনি। বৃহস্পতিবার তৃণমূলের নতুন কার্যালয়ে বৈঠক করতে এসেছিলেন মমতা। সেখানে কিছুটা হলেও দেরিতে পৌঁছান কামারহাটির বিধায়ক। যোগ দেন দলীয় বৈঠকে।
আরও পড়ুন – বিজেপি, সিপিএম, কংগ্রেসকে আমি রুখে দেব, নিজেরা ঝগড়া করবেন না: মমতা
দলের অভ্যন্তরের সমস্যা নিয়ে কথা বলতে বলতেই মমতা আচমকাই দাঁড়াতে বলেন মদনকে। সূত্রের খবর, মদনকে তিনি প্রশ্ন করেন, ‘‘তুমি, চেয়ারম্যান, সাংসদ সবাই এক এক দিকে! কেন?’’ জবাবে মদন জানান, তিনি আর কামারহাটির চেয়ারম্যান একই দিকে আছেন। তারপরেই মমতা আবারও প্রশ্ন করেন, ‘‘সংবাদমাধ্যমে এত কথা বলার কী আছে?’’ দলনেত্রীর এমন প্রশ্নের উত্তরে নিরুত্তরই ছিলেন প্রাক্তন পরিবহণমন্ত্রী।




