Special News Special Reports

বিজেপি, সিপিএম, কংগ্রেসকে আমি রুখে দেব, নিজেরা ঝগড়া করবেন না: মমতা

0
(0)

খবর লাইভ : বিজেপি, সিপিএম এবং কংগ্রেসকে তিনি রুখে দেবেন। কিন্তু দলীয় নেতারা যেন নিজেদের মধ্যে ঝগড়া না করেন। তৃণমূলের রাজ্য কমিটির বৈঠকে হাজির নেতাদের এই বার্তাই দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে বেশ কয়েকটি জেলার নেতাদের কাজকর্মে তীব্র উষ্মা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন- রাজ্য পুলিশে রদবদল, জ্ঞানবন্তের জায়গায় এডিজি সিআইডি রাজাশেখরন

সবচেয়ে বেশি ক্ষোভ প্রকাশ করেছেন কোচবিহার জেলা তৃণমূল নেতৃত্বের উপর। কোচবিহার জেলা তৃণমূলের সভাপতি পার্থপ্রতিম রায়, কোচবিহার পুরসভার চেয়ারম্যানরবীন্দ্রনাথ ঘোষ ও দিনহাটার বিধায়ক উদয়ন গুহর পারস্পরিক দ্বন্দ্ব নিয়ে তিন জনকেই নেত্রীর ভর্ৎসনা মুখে পড়তে হয়।
নাম না করে বৈঠকে অনুপস্থিত এক সাংসদের গতিবিধি নিয়েও প্রশ্ন তুলেছেন নেত্রী। লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে না জানিয়ে তামিলনাড়ুর শাসকদল ডিএমকে-র সম্মেলনে যাওয়াকে যে দল ভাল চোখে দেখেনি, তা-ও স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

পশ্চিম মেদিনীপুর জেলায় মানস ভুঁইয়া, অমূল্য মাইতির কাজ নিয়েও নিজের মতামত বৈঠকে জানিয়েছেন মমতা। একই সঙ্গে তিনি বলেন, ‘‘আমি বিজেপি, সিপিএম, কংগ্রেসকে রুখে দেব। আপনারা নিজেদের মধ্যে ঝগড়া করবেন না।’’ তিনি আরও বলেন, ‘‘যাঁরা মাটি থেকে খেটে উঠে রাজনীতি করছেন, তাঁদের নিয়ে সমস্যা নেই। যাঁরা হেলিকপ্টার থেকে নেমে রাজনীতি করতে এসেছেন, তাঁরাই বলছে, আজ একে সরাতে হবে, কাল ওকে সরাতে হবে।’’

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *