Special News Special Reports State

আগাম জামিন চেয়ে বারাসত আদালতের দ্বারস্থ শেখ শাহজাহান

0
(0)

খবর লাইভ : আগাম জামিন চেয়ে ফের আদালতের দ্বারস্থ হলেন শেখ শাহজাহান। গত ৫ জানুয়ারি তাঁর বাড়িতে তল্লাশি অভিযানের সময়ে জনরোষের মুখে পড়েন ইডি আধিকারিকরা। সেই ঘটনায় ইডি আধিকারিকদের দায়ের করা করা মামলায় আগাম জামিনের আবেদন জানালেন শেখ শাহজাহান। ২৬ ফেব্রুয়ারি বারাসত আদালতে এই মামলার শুনানি হবে জানা গিয়েছে। সূত্রের খবর এদিন আইনজীবী মারফৎ আদালতে আবেদন জানিয়েছেন তিনি।

ইডির উপর হামলার ঘটনার পর ৪৪ দিন কেটে গেলেও এখনও অধরা শেখ শাহজাহান। তার মধ্যে ফের একবার আগাম জামিনের আবেদন জানালেন তিনি। এর আগেও ‘রক্ষাকবচ’ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন শেখ শাহজাহান। কিন্তু তাতেও মেলেনি স্বস্তি। তবে রাজ্য প্রশাসন ইতিমধ্যে ঘটনায় যারা দোষী তাদের গ্রেফতার করেছে পুলিশ। তবুও শেখ শাহজাহানের নাগাল পেতে মরিয়া ইডি আধিকারিকরা। গত ৫ জানুয়ারি রেশন বন্টন মামলায় শেখ শাহজাহানের বাড়িতে কোনওরম নোটিশ ছাড়াই তল্লাশি চালিয়েছিলেন ইডি আধিকারিকরা। সে সময়ে শাহজাহানের বাড়ির দরজার তালা ভাঙতে গিয়ে গ্রামবাসীদের হামলার মুখে পড়তে হয় আধিকারিকদের। দুই ইডি আধিকারিকের মাথাও ফেটে যায়। ঘটনার পর থেকেই শেখ শাহজাহানকে খুঁজে পেতে মরিয়া ইডি। আর সেকারণেই ফের বারাসত আদালতে জামিনের আবেদন করলেন তিনি।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *