International Special News Special Reports

ইউক্রেনের বিরুদ্ধে ফের যুদ্ধ ঘোষণা করতে পারে রাশিয়া! কবে জানেন?

0
(0)

খবর লাইভ : ইউক্রেনে তিনি সামরিক অভিযান চালাচ্ছেন। যুদ্ধ নয়। বার বারই এই দাবি করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিন্তু তিনি যে যে কোনও মুহূর্তে যুদ্ধ ঘোষণা করতে পারেন সে বিষয়ে নাকি নিশ্চিত পশ্চিমী দুনিয়া। তাদের আশঙ্কা ইউক্রেনে আনুষ্ঠানিক ভাবে যুদ্ধ ঘোষণার জন্য আগামী ৯ মে দিনটিকে বেছে নিতে পারেন পুতিন।

আরও পড়ুন-বাবুলের শপথ নিয়ে পার্থ-রাজ্যপাল বৈঠকেও কাটল না জট

ইতিমধ্যেই ইউক্রেনে সামরিক অভিযানের ৭০ দিন অতিক্রান্ত হয়ে গিয়েছে। পশ্চিমী দুনিয়ার ধারণা, ৯ মে যদি পুতিন যুদ্ধ ঘোষণা করেন, তা হলে পুরো শক্তি কাজে লাগাতে আর কোনও বাধা থাকবে না তাঁর।পুতিন যদি যুদ্ধ ঘোষণা করেন তা হলে ৯ মে দিনটিকেই কেন বেছে নেবেন?

সামরিক বিশেষজ্ঞরা বলেছেন, ৯ মে রাশিয়ার জন্য একটি ঐতিহাসিক দিন। এই দিনটিকে রাশিয়া ‘বিজয় দিবস’ হিসেবে পালন করে। আর এই দিনেই পুরো বিশ্বের সামনে নিজেদের শক্তি প্রদর্শন করে তারা। প্রসঙ্গত, ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ৯ মে হিটলারের নাৎসি সেনাদের পরাজিত করেছিল সোভিয়েত ইউনিয়ন বাহিনী। আর সেই থেকেই এই দিনটিকে ‘বিজয় দিবস’ হিসেবে পালন করে মস্কো।

কেন ওই দিন যুদ্ধ ঘোষণা করতে পারেন পুতিন? তার আরও একটি কারণও আছে। রাশিয়া-ইউরেশিয়া প্রোগ্রামের অধিকর্তা জেমস নিক্সি জানিয়েছেন, দেশের মানুষের কাছে পুতিনের যে ভাবমূর্তি রয়েছে সেটা যাতে কোনও ভাবে ফিকে না হয় এটি তার একটা প্রচেষ্টা মাত্র। আর তাই যুদ্ধ ঘোষণার জন্য ৯ মে-কে পুতিন বেছে নিতে চাইবেন।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *