Special News Special Reports State

সন্দেশখালিতে সব পরিবর্তন হয়ে যাবে, মন্তব্য শুভেন্দু অধিকারীর

0
(0)

খবর লাইভ : সন্দেশখালিতে সব পরিবর্তন হয়ে যাবে। শান্তি ফিরে আসবে। সন্দেশখালির সাধারণ মানুষদের সঙ্গে কথা বলার সময় মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দুর।টোটোয় চেপে সন্দেশখালিতে পৌছান শুভেন্দু অধিকারী এবং বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। টোটোয় বসেই শুভেন্দু বলেন, এলাকার মানুষ শান্তি চায়। শেখ শাহজাহানের ফাঁসি চায়। শাহজাহানের পালানোর উপায় নেই।

শুভেন্দু অধিকারীকে সন্দেশখালি যাওয়ার অনুমতি দেয় কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। আদালত জানায়, শুভেন্দু অধিকারী এবং শঙ্কর ঘোষ সন্দেশখালি যেতে পারবেন। তাঁদের সঙ্গে কোনও সমর্থক বা দলীয় কর্মী যেতে পারবেন না। তা নিশ্চিত করতে হবে। এলাকায় যেন শান্তি ভঙ্গ না হয়, সেটা দেখবে রাজ্য পুলিশ।

আরও পড়ুনঃ রিপোর্টিংয়ের সময়ই গ্রেফতার রিপাবলিক বাংলার সাংবাদিক
সন্দেশখালিতে ঘুরে ঘুরে গ্রামবাসীদের অভিযোগ শুনছেন বিরোধী দলনেতা। সাধারণ মানুষে সঙ্গে কথা বলার সময় শুভেন্দুর আশ্বাস, আপনারা সঙ্গে থাকবেন তো? তা হলেই হবে। তা হলেই শাহজাহান ফিনিশ। সন্দেশখালির বিজেপি নেতা বিকাশ সিংহের বাড়ি পৌঁছলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সন্দেশখালিতে অশান্তিতে প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছেন বিজেপি নেতা বিকাশ। পরে তাঁকে জামিন দেয় আদালত। কিন্তু আদালত থেকে বেরনোর সঙ্গে সঙ্গেই বিকাশকে আবার গ্রেফতার করে পুলিশ। সেই ধৃত বিজেপি নেতার পরিবারের সঙ্গে কথা বলতেই তাঁর বাড়ি গিয়েছেন শুভেন্দু। বিকাশের বাড়ির বাইরে মানুষের ঢল।

বিকাশ সিংয়ের বাড়ি থেকে বেরিয়ে শুভেন্দু বলেন, গ্রামের সকলকে একটা করে মাইক দেব। কেউ ঘরে এলেই চোর এসেছে, দস্যু এসেছে বলে ওই মাইকে চিৎকার করতে হবে। তখন বাকিরাও ঘর থেকে বেরিয়ে আসবেন।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *