খবর লাইভ : কুশল বিনিময় হল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তৃতার প্রশংসাও করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে আজ বিচারবিভাগ নিয়ে সম্মেলনের শেষে মুখ্যমন্ত্রীদের জন্য প্রধানমন্ত্রীর নৈশভোজ তিনি এড়িয়ে গেলেন। তা সত্বেও শনিবার দিল্লিতে নরেন্দ্র মোদিকে তাঁর বক্তৃতার জন্য মমতার প্রশংসাকে ‘তাৎপর্যপূর্ণ’ বলেই মনে করছে রাজনীতিকরা। কেন্দ্র ও রাজ্যের সরকার ও দুই শাসক দলের মধ্যে গত কয়েক দিনের সংঘাতের আবহে এই প্রশংসা ‘কিঞ্চিৎ বেমানান’ বলেও অনেকের মত। তৃণমূল নেতৃত্ব অবশ্য এই প্রশংসাকে নিছক সৌজন্য বলে দাবি করেছে।
আরও পড়ুন- দেশের কয়লা সঙ্কট মেটাতে মরিয়া রেল
গত সপ্তাহে কোভিড নিয়ে ভার্চুয়াল বৈঠকে মুখ্যমন্ত্রীর সামনেই প্রধানমন্ত্রী পেট্রল-ডিজেলের চড়া দামের জন্য পশ্চিমবঙ্গ-সহ বিরোধী শাসিত রাজ্যগুলিকে দোষারোপ করেছিলেন। বিচারবিভাগ নিয়ে আজকের সম্মেলনে যোগ দিতে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি পৌঁছন। সে দিনই দিল্লিতে আইনজীবীদের একটি সংগঠন পশ্চিমবঙ্গে হিংসার ঘটনার প্রতিবাদে মিছিল করেছে। যার পিছনে বিজেপির প্রত্যক্ষ মদতের অভিযোগ উঠেছে। গত নভেম্বরে মুখ্যমন্ত্রী দিল্লিতে এসে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন। তখনই এপ্রিলে কলকাতায় রাজ্যের শিল্প সম্মেলনে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন নরেন্দ্র মোদিকে। কিন্তু প্রধানমন্ত্রী যাননি। বিজেপি রাজ্যের হিংসা ঘটনা নিয়ে তদন্ত কমিটি গড়ে রাজ্যে পাঠিয়েছে। উল্টো দিকে প্রয়াগরাজের ঘটনা নিয়ে তৃণমূল মানবাধিকার কমিশনে অভিযোগ জানাতে গিয়েছে। মোদি সরকার সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি ধ্বংস করছে অভিযোগ তুলে মমতা বিরোধী দলের নেতা, মুখ্যমন্ত্রীদের চিঠি লিখে এক হওয়ারও আহ্বান জানিয়েছেন।
এই আবহে আজ সকালে বিজ্ঞান ভবনে প্রারম্ভিক অনুষ্ঠানের পরে চা-চক্রে মোদি, মমতার দেখা হয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রমণাও সেখানে হাজির ছিলেন। মমতা দু’জনকেই উত্তরীয় পরিয়ে দেন। প্রধানমন্ত্রীকে জানান, তাঁর বক্তৃতা ভাল হয়েছে। মোদি ধন্যবাদ জানান। এরপরে দু’জনের সঙ্গেই মুখ্যমন্ত্রীর একান্তে কিছু ক্ষণ কথাবার্তা হয়। তবে তা নিয়ে কেউই মুখ খুলতে চাননি। কিন্তু মমতা, মোদির কী কথা হল, তা নিয়ে বিজেপির রাজ্য নেতৃত্বে কৌতূহল তৈরি হয়েছে। মমতার সঙ্গে এই সফরে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক, বিদ্যুৎ ও যুব-ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসওএসেছেন। পুরভোট ও উপনির্বাচনের আগে ইডি মলয়কে জিজ্ঞাসাবাদও করেছে। তাঁকে সঙ্গে নিয়ে বিচারবিভাগীয় সম্মেলনে নিয়ে এসে মমতা বার্তাও দিলেন বলে রাজনীতিকরা মনে করছেন।
আজ বিজ্ঞান ভবনে রাজ্যের নামের ইংরেজি আদ্যাক্ষর মেনে মুখ্যমন্ত্রীদের বসার বন্দোবস্ত হয়েছিল।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…