দেশের কয়লা সঙ্কট মেটাতে মরিয়া রেল

খবর লাইভ : দেশে বিভিন্ন রাজ্যে বিদ্যুৎ সঙ্কট দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে তাপবিদ্যুৎকেন্দ্রগুলিতে দ্রুত কয়লা পৌঁছনোর ব্যবস্থা করছে ভারতীয় রেল। ফলে যাত্রিবাহী ট্রেনের সময়সূচি এবং পথ পরিবর্তন এমনকি বহু ট্রেন বাতিলের মতো পদক্ষেপ করতে হয়েছে।

আরও পড়ুন- আর্থিক প্রতারণা-কাণ্ডে তাপসকে বিঁধলেন মহুয়া

রেলের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, কয়লাবাহী ট্রেনগুলির চালানোর উপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। দেশ জুড়ে বিদ্যুৎ সঙ্কটের মতো পরিস্থিতি তৈরি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে প্যাসেঞ্জার, মেল এবং এক্সপ্রেস ট্রেনগুলির সময়সূচি, পথ ইত্যাদির ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তনও করতে হচ্ছে।

ওই আধিকারিক আরও জানিয়েছেন, দেশের বিভিন্ন প্রান্তে কয়লা দ্রুত পৌঁছনোর জন্য কয়লাবাহী ট্রেনগুলির চলাচলের সময়ও বাড়ানো হয়েছে। একই সঙ্গে ট্রেনগুলির বহনক্ষমতা এবং দূরত্ব অতিক্রমের সীমাও বাড়ানো হয়েছে। একটি মালগাড়ি যেখানে সাড়ে ৭ হাজার কিলোমিটার চলার পর গ্যারেজে পাঠানো হত, এখন এই পরিস্থিতিতে ১০ হাজার কিমি চলার পর গ্যারেজে পাঠানো হচ্ছে।
দেশ জুড়ে বিদ্যুৎ সঙ্কটের মধ্যে ইতিমধ্যেই ৪২টি ট্রেন বাতিল করেছে রেল। আরও ৭৫৩টি যাত্রিবাহী ট্রেন সাময়িক ভাবে বাতিল করতে চাইছেন রেল কর্তৃপক্ষ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago