খবর লাইভ : আর্থিক হোক বা চাকরি সংক্রান্ত প্রতারণা, অভিযোগ থাকলে সরাসরি তাঁর অফিসে এসে অভিযোগ জানাতে বলেছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। শনিবার আবারও তিনি নেটমাধ্যমে বিষয়টি নিয়ে সরব হয়েছেন। এ বার আর্থিক এবং চাকরি সংক্রান্ত প্রতারণার সঙ্গে খুব স্পষ্ট ভাবে জুড়ে দিয়েছেন টেট কেলেঙ্কারির প্রসঙ্গও। মহুয়া নিজে নদিয়া জেলার কৃষ্ণনগরের সাংসদ। সেই জেলারই দু’টি বিধানসভা এলাকার উল্লেখ করে মহুয়া লিখেছেন, ‘তেহট্ট পলাশিপাড়া এলাকাতে একটি চক্রের অভিযোগ করেছেন অনেকে।’ ওই চক্রটি টেট প্যানেলে নাম নথিভুক্ত করার মতো অন্যায় কাজ করছে বলেও মহুয়ার অভিযোগ। চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণার অভিযোগে ইতিমধ্যেই নাম জড়িয়েছে তেহট্টের তৃণমূল বিধায়কের। ঘটনাচক্রে, শনিবারই গ্রেফতার হয়েছে ওই বিধায়ক তাপস সাহার আপ্তসহায়ক-সহ তিন জন। মহুয়া যদিও যদিও নিজের করা পোস্টে কারও নাম লেখেননি।
আরও পড়ুন – অসহায় বাবা মৃত সন্তানকে কাঁধে নিয়ে ৯০ কিলোমিটার পথ পাড়ি দিলেন বাইকের পিছনে বসে
বিভিন্ন প্রতারণা চক্র নিয়ে সচেতন করে ফেসবুক পোস্টে মহুয়া লেখেন, ‘সবাইকে সতর্ক করতে চাই— তেহট্ট পলাশিপাড়া এলাকাতে একটি চক্রের অভিযোগ করেছেন অনেকে। ২০১৪ সালে কোর্টের রায়কে অন্যায় ভাবে ঢাল করে ৬ নম্বর বাড়িয়ে ব্যাক ডেটে টেট প্যানেলে নাম নথিভুক্ত করার চক্র চলছে। আজ নয় তো কাল এই চক্রটিও ফাঁস হবে। জনসাধারণকে আবার সতর্ক করছি, এই সব ফ্রড (প্রতারক) লোকেদের পাল্লায় পড়বেন না।
সম্প্রতি তাপসের বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে কয়েক কোটি টাকা প্রতারণার অভিযোগ সামনে এসেছে। বেশ কয়েক জন অভিযোগকারী তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও চিঠি লিখেছেন। যা নিয়ে বেজায় ‘অস্বস্তি’তে দল। এই ঘটনায় শুক্রবার রাতে তাপসের আপ্তসহায়ক প্রবীর কয়াল-সহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…