খবর লাইভ : অ্যাম্বুলেন্সের খরচ বহন করতে না পেরে অসহায় বাবা মৃত সন্তানকে কাঁধে নিয়ে ৯০ কিলোমিটার পথ পাড়ি দিলেন বাইকের পিছনে বসে। গোটা দেশে তোলপাড় শুরু হয়েছে এ ঘটনা সামনে আসতেই । ১০ বছর বয়সি ওই ছেলের মৃত্যু হয় অন্ধ্রপ্রদেশের শ্রী ভেঙ্কটেশ্বর রামনারায়ণ রুইয়া গভর্নমেন্ট জেনারেল হাসপাতালে। এদিকে হতভাগ্য বাবাও মৃত সন্তানকে কাঁধে নিয়ে বাইকের পেছনে বসে ৯০ কিলোমিটার পথ পাড়ি দেন অ্যাম্বুলেন্স ভাড়া না থাকায়।
অভিযোগ উঠেছে, অ্যাম্বুলেন্স চালক ২০ হাজার টাকা ভাড়া চেয়েছিলেন ৯০ কিলোমিটার পথ যেতে, যা কোনো ভাবেই দেওয়া সম্ভব ছিলনা ওই দরিদ্র, অসহায় বাবার পক্ষে। অনেক আকুতি-মিনতি করলেও অ্যাম্বুলেন্স চালক ওই হতভাগ্য বাবার কথা শোনেনি। কম ভাড়ায় যেতে ওই চালক রাজি হয়নি । এমন বিপদে কেউই এগিয়ে আসেনি ওই অসহায় বাবাকে সাহায্য করতে। বাধ্য হয়েই ওই বাবা উঠেন এক পরিচিত ব্যক্তির বাইকে। কাঁধে নেন সন্তানের মৃতদেহ। ওই অবস্থায় তাকে ৯০ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়েছে । এ ঘটনার ভিডিওটি টুইট করেছেন অন্ধ্রপ্রদেশের নেতা চন্দ্রবাবু নাইড়ু। এর পরই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ঘটনা জানতে পেরে স্থানীয় প্রশাসন তড়িঘড়ি তদন্তের নির্দেশ দেয় ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…