খবর লাইভ : শপথ নিয়ে বাবুল সু্প্রিয়র টুইট সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এমনটাই অভিযোগ করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। রবিবার টুইটে রাজ্যপাল লিখেছেন, ‘১৬১ বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত বাবুল সুপ্রিয়র প্রকাশ্যে মাননীয় স্পিকারের দ্বারা শপথ গ্রহণের জন্য রাজ্যপালকে অনুরোধ করা সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, গ্রহণযোগ্যও নয়।’ শুক্রবার শপথগ্রহণে বিলম্ব হওয়া নিয়ে টুইট করেন বাবুল। রাজ্যপাল তাঁর শপথের অনুমতি দেন শনিবার। রাজ্যপালকে ধন্যবাদ জানিয়ে বাবুল টুইট করেন, ডেপুটি স্পিকারকে সম্মান জানিয়েও স্পিকারের কাছে শপথ না নিতে পারায় দুঃখ হচ্ছে তাঁর। আর রবিবার তাঁর সেই টুইটের প্রেক্ষিতে রাজ্যপাল একে সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মন্তব্য করলেন। রবিবার পরপর তিনটি টুইট করেছেন রাজ্যপাল।
দ্বিতীয় টুইটে তিনি জানিয়েছেন,১৬১ বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে পশ্চিমবঙ্গ বিধানসভায় নির্বাচিত বাবুল সুপ্রিয়কে শপথ পাঠ করানো ব্যক্তি হিসাবে ডেপুটি স্পিকার ডঃ আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়োগ করা হয়েছে সংবিধানের ১৮৮ অনুচ্ছেদ মেনে।’
আরও পড়ুন- কার্যালয়ে না আসায় সাইনবোর্ডে বিধায়কের নাম মুছলেন তৃণমূল কর্মীরাই
তৃতীয় টুইটে তিনি লিখেছেন, রাজ্যপাল না চাইলে বিধায়ককে শপথগ্রহণের ক্ষমতা স্পিকারের নেই। কাজেই স্পিকারকে উদ্দেশ্য করে ২৭ এপ্রিল বাবুল তাঁর শপথ নিয়ে যা লিখেছেন, তা নিয়মতান্ত্রিক ভাবে ত্রুটিপূর্ণ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…