পূর্ব মেদিনীপুরে কালবৈশাখীর তাণ্ডব, মৃত মা ও ছেলে

খবর লাইভ : শনিবার কলকাতার উপরে বয়ে যায় মরশুমের প্রথম কালবৈশাখী৷ হাওয়া অফিসের রেকর্ড বলছে, শনিবার সন্ধ্যায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গে উত্তর পশ্চিম দিক থেকে বয়ে যায় ঝড়৷ ঝড়ের গতিবেগ ছিল প্রতি ঘণ্টায় ৬৪ কিলোমিটার।

আরও পড়ুন- দিল্লির অনুষ্ঠানে দিদি ও যোগী কাছাকাছি
শুধু কলকাতায় নয় ,জেলা জুড়ে শুরু হয় ঝড়-জল-বৃষ্টি! কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়েছে পুর্ব মেদিনীপুরের কোলাঘাট পাঁশকুড়া তমলুক, নন্দকুমার, ভগবানপুর, নন্দীগ্রাম, মহিষাদল-সহ জেলার বিস্তীর্ণ এলাকায়। ঝড়ে গাছ থেকে ইলেক্ট্রিক পোস্ট, কাঁচা মাটির দেওয়াল ভেঙে পড়েছে। লোডশেডিং-এ ডুবে গিয়েছে বিস্তীর্ণ এলাকা।
একদিকে যেমন বহু প্রত্যাশিত কালবৈশাখী গরম-রোদে তেতে পোড়া মানুষের আরাম মিলছে। অনেকের কাছে তা অভিশাপের মতো নেমে আসল! নন্দীগ্রামে বাজ পড়ে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু! মৃত ইন্দ্রা দুরাই(৫৫) ও ছেলে মৃণাল দুরাই(৩৫)! রাতে ঝড়-বৃষ্টির সঙ্গে বাজ পড়লে বাড়ির বাইরেই মৃত্যু হয় নন্দীগ্রামের দেবিপুরের বাসিন্দা ইন্দ্রা ও মৃণালের। আহত অবস্থায় দু’জনকে নন্দীগ্রামের রেয়াপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে মা ও ছেলেকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago