খবর লাইভ : মমতা বন্দ্যোপাধ্যায় এবং যোগী আদিত্যনাথ। ভারতীয় রাজনীতির দুই মেরুর বাসিন্দা। কোনও সখ্যের কথা অতীতে শোনা যায়নি। কাছাকাছি আসতেও দেখা যায়নি কখনও। কিন্তু শনিবার কাকতালীয় ভাবে তাঁদের বসার ব্যবস্থা ছিল কাছাকাছি। সেই সূত্রেই তাঁরা কাছাকাছি এলেন। কথাও বললেন। তবে কী কথা হয়েছে, তা জানা যায়নি। কেউ পরে এ নিয়ে মুখও খোলেননি।
আরও পড়ুন- এই বৈশাখের প্রথম কালবৈশাখী দেখল শহর, সঙ্গে বৃষ্টির দাপট
শনিবার রাজধানীতে সুপ্রিম কোর্টের বিচারপতি এবং বিভিন্ন রাজ্যের হাই কোর্টের বিচারপতিদের একটি আলোচনাসভা ছিল। ‘চিফ মিনিস্টার্স-চিফ জাস্টিসেস কনফারেন্স অন জুডিশিয়ারি’ শীর্ষক ওই আলোচনাসভায় অন্য বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও উপস্থিত ছিলেন। ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। মমতা মূলত ওই অনুষ্ঠানে যোগ দিতেই দিল্লি গিয়েছেন। অরবিন্দ কেজরিওয়াল গিয়েছিলেন মমতার সঙ্গে দেখা করতে। তবে তার চেয়েও বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে দিদি-যোগী সাক্ষাৎ।
শুধু সংবাদমাধ্যমই নয়, বাংলা এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর দিকে তাকিয়ে থাকতে দেখা গিয়েছে অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীদেরও। বিভিন্ন ছবিতে দেখা যাচ্ছে, দিদি ও যোগীর দিকে তাকিয়ে রয়েছেন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…