Special News Special Reports

এই বৈশাখের প্রথম কালবৈশাখী দেখল শহর, সঙ্গে বৃষ্টির দাপট

0
(0)

খবর লাইভ : আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস সত্যি হল। শনিবার সন্ধ্যায় এই বৈশাখের প্রথম কালবৈশাখী দেখল শহর কলকাতা। কলকাতা ছাড়াও আশপাশের জেলাগুলিতে ঝড়জল দেখা গেল শনির সন্ধ্যায়।

আরও পড়ুন- চাকরি দেওয়ার নামে সাড়ে ১২ লাখ টাকা নেন বিধায়ক, ভাগ্নের তোপেও তাপস সাহা

হাওয়া অফিস আগেই জানিয়েছিল জানিয়েছে, শনিবার সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টার মধ্যে কলকাতা ও শহরতলিতে কালবৈশাখী হতে পারে। ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর ও নদিয়ার বেশ কিছু জায়গায়। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই মতো সন্ধ্যা সওয়া ৭টা নাগাদ কলকাতার বেশ কয়েকটি জায়গায় শুরু হয় ঝড়বৃষ্টি। দেখা মেলে প্রথম কালবৈশাখীর। আবহবিদেরা জানান, এখন যা ঝড়বৃষ্টি হচ্ছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায়, তা মূলত স্থানীয় মেঘ থেকেই।
আবহাওয়া দফতরে আগেই জানিয়েছিল, দক্ষিণবঙ্গে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। যদিও শুক্রবারের পূর্বাভাসে রবিবার থেকেই বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল হাওয়া অফিস। কিন্তু তার আগেই এল স্বস্তির বর্ষণে ভিজল মহানগরী।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী সোমবার ও মঙ্গলবারও কলকাতা ও শহরতলিতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *