খবর লাইভ : কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে তোপ দেগে চলা বারাকপুরের সাংসদ অর্জুন সিংহকে সামলাতে মরিয়া বিজেপি নেতৃত্ব। পাট শিল্পের সমস্যা নিয়ে কথা বলতে গিয়ে গত কয়েকদিন ধরেই তিনি এমন মন্তব্য করে চলেছেন যাতে তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধিরও ইঙ্গিত ছিল। এই নিয়ে অস্বস্তি বেড়েই চলেছিল বিজেপির। সামাল দিতে কেন্দ্রীয় নেতৃত্ব শনিবারই অর্জুনকে দিল্লিতে তলব করেছে। বাংলার স্বার্থ দেখে অর্জুন বেশি সরব হয়েছেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযূশ গয়ালের বিরুদ্ধে। বিজেপি সূত্রে খবর, পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় নেতৃত্ব শনিবার রাতেই পীযূষ ও অর্জুনকে মুখোমুখি বসার নির্দেশ দিয়েছেন। সেই মতো দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন অর্জুন। জানা গিয়েছে, শনিবার রাতেই দিল্লিতে পীযূষের বাড়িতেই হবে বৈঠক।
আরও পড়ুন- নির্দেশ অমান্য করা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক! ‘লক্ষ্মণরেখা’ মনে করালেন প্রধান বিচারপতি
অর্জুন জানান, তাঁর কাছে বস্ত্রমন্ত্রীর ফোন এসেছিল। নেতৃত্বের উদ্য়োগ কি না তাঁর জানা নেই। যদিও বিজেপি সূত্রে জানা গিয়েছেন, কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশেই এই জরুরি বৈঠকের ব্যবস্থা করা হয়েছে। অর্জুন বলেন, ‘‘রাজ্যের পাটশিল্প রক্ষা করাটা আমাদের কাছে মরণ, বাঁচন বিষয়। রাজ্যের বড় পরিচয় পাটশিল্প। সেই শিল্পই যদি না থাকে আর তার জন্য কেন্দ্রের বিজেপি সরকার দায়ি হয় তবে মানুষ কেন আমাদের সঙ্গে থাকবে?’’ তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে চলে যেতে পারেন এমন ইঙ্গিত মিলতেই কি নেতৃত্বে এত তাড়তাড়ি পদক্ষেপ করল? এই প্রশ্নের জবাব এড়িয়ে অর্জুন বলেন, ‘‘ওই ব্যাপারে আমি কিছু বলব না। আমি আমার এলাকার মানুষের সমস্যার কথা বলেছি। আমার রাজ্যের সমস্যা নিয়ে কথা বলছি।’’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…