খবর লাইভ : ভোটকুশলী হিসাবে তাঁদের সঙ্গেই আছেন প্রশান্ত কিশোর। শনিবার টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই বলেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার রাজধানী সফরে গিয়েছেন তিনি। সেখানেই পিকে-কে নিয়ে এক প্রশ্নের জবাবে মমতা বলেন, ‘‘দলের মধ্যে তাঁর ভূমিকা নিয়ে মতপার্থক্য ছিল। কিন্তু এটা স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, তিনি ভোটকুশলী হিসাবেই দলে কাজ করবেন।’’
গত সপ্তাহে পিকে-র কংগ্রেসে যোগ দেওয়ার সম্ভাবনা খারিজ হয়ে যেতেই প্রশ্ন উঠতে শুরু করে, কী হবে প্রশান্তের ভবিষ্যৎ? যদিও, আগে থেকেই তৃণমূল ও তেলঙ্গানা রাষ্ট্রীয় সমিতি (টিআরএস)-র সঙ্গে আগামী নির্বাচনগুলির দায়িত্ব নিয়েছে পিকের সংস্থা আইপ্যাক। তা সত্ত্বেও, জাতীয় রাজনীতিতে প্রশান্তের পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা চলছিল।
২০২১ সালের ২ মে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার দিনেই প্রশান্ত ঘোষণা করেছিলেন, তিনি আর ভোটকুশলীর কাজ করবেন না। কিন্তু তাঁর সংস্থা আইপ্যাক স্বতন্ত্রভাবে কাজ করবে। তাঁর এমন যুক্তি মানতে চাননি কংগ্রেস নেতৃত্ব। একই সঙ্গে কংগ্রেসের সভাপতিত্ব কে সামলাবেন, তা নিয়ে পিকের প্রস্তাবও না-পসন্দ ছিল তাঁদের। পাশাপাশি, আরও কিছু মতপার্থক্যের কারণে কংগ্রেসে প্রশান্তের যোগদান সম্ভব হয়নি।
গত ৮ মার্চ নজরুল মঞ্চে তৃণমূলের কর্মসূচিতে একই মঞ্চে মমতার সঙ্গে দেখা যায় প্রশান্তকে। সেদিনই মমতা জানিয়েছিলেন, পিকে থাকছেন তাঁর সঙ্গেই। কংগ্রেস দিল্লিতে পিকেকে ফিরিয়ে দিলেও, তিনি যে প্রশান্তের পাশেই আছেন, সেই বার্তা দিতেই জাতীয় সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে পিকেসম্পর্কে তাঁর অবস্থান জানিয়ে দিয়েছেন মমতা।

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…